মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ ও রক্তদান কর্মসূচী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ৩১, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাঙামাটিতে শীতবস্ত্র বিতরণ ও রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা ছাত্রদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. আলী বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক, সিনিয়র যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান। জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের সঞ্চালনায় এসময় ছাত্রদলের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মনি স্বপন দেওয়ান বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও দেশের সকল সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে। স্বৈরাচারের দোসররা এখনো রাষ্ট্রের উচ্চপর্যায়ে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। অন্তবর্তী সরকার ইতিমধ্যে সর্বক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। দেশের সকল সেক্টর সংস্কার করলেও আমরা যদি আমদের মানসিকতা ও চিন্তাধারা সংস্কার না করি তাহলে এই কার্যক্রমের পূর্ণাঙ্গ সফলতা আসবে না। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণের অধিকার নিশ্চিত করতে ৩১দফা ঘোষণা করেছেন। তাই ৩১দফা সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি। আলোচনা সভার পর শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরপর ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন

আলীদকমে গরু চোরা কার্বারীদের সংঘর্ষে একজন নিহত

ঈদগাঁওয়ে শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

কাপ্তাই অফিসার্স ক্লাবে ব্যাডমিন্টন ও কেরাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

বিলাইছড়ি স্কুলে শিক্ষক কাজল কান্তি দে-এর বিদায় সংবর্ধনা

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ২৭ তীর্থ যাত্রী আহত

জুরাছড়িতে কমিউনিটি পুলিশিং ডের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতির পিতার হত্যাকারীরা এখনো দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রে লিপ্ত আছে – দীপংকর তালুকদার

মহালছড়ি সদর ইউনিয়নের শান্তি নগরে নির্বাচন প্রচারণা অফিসের শুভ উদ্বোধন

দীর্ঘ ১৮বছর পর রাঙামাটিতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: