মঙ্গলবার , ১৫ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বান্দরবানের টংকাবতীতে ইউপিডিএফ গণতান্ত্রিক কর্মীকে হত্যা

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
মার্চ ১৫, ২০২২ ৭:৩১ অপরাহ্ণ

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের টংকাবতীর এলাকায় জলন্ত তঞ্চঙ্গ্যা (৩৫) নামে এক ইউপিডিএফ (গণতান্ত্রিক) কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে বান্দরবান সদর উপজেলার টংকাবতীর ব্রিক ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জলন্ত তঞ্চঙ্গ্যা রাজবিলা ইউনিয়নের ঠ্যাংলুং পাড়ার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে জলন্ত তঞ্চঙ্গ্যা মোটর সাইকেল যোগে টংকাবতীর এক আত্মীয়ের বাসায় যাচ্ছিল। যাওয়ার পথে ব্রিক ফিল্ড এলাকায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সে মারা যায়।
পরে এলাকার লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ঘটনার পর থেকে ঐ এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে সেটি নিশ্চিত হওয়া না গেলেও হত্যাকান্ডের জন্য জেএসএস মূল দলকে দায়ী করছে ইউপিডিএফ গণতান্ত্রিক।


এ বিষয়ে ইউপিডিএফ গণতান্ত্রিক বান্দরবান জেলা সাধারণ সম্পাদক উবামং মার্মা জানান, জলন্ত তঞ্চঙ্গ্যা এক সময় জেএসএস মূল দলের সক্রিয় সদস্য ছিলেন। বছর খানেক আগে সে জেএসএস ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সমর্থক হয়ে কাজ করছিলেন। দল ছেড়ে আসায় ইউপিডিএফ এর সমর্থক হওয়ায় তাকে জেএসএস সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ ঘটনার পর থেকে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, একজনকে গুলি করে হত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের টিম যাচ্ছে। লাশ উদ্ধার করে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। অভিযোগের ব্যাপারে জেএসএসের কারোর বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গাছবাহী ট্রাকে ওভারলোড, কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে আহত ৩

রাঙামাটির চম্পকনগর এলাকাবাসীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

পাহাড়ে গণহত্যার দায়ে সন্তু লারমা ও প্রসীত খীসার বিচারের দাবি ছাত্র পরিষদের

ঈদগাঁওয়ে শামসুল আলম মানবিক ফাউন্ডেশন কর্তৃক অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ

বাঘাইছড়ির বটতলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত হওয়ায় সংবর্ধনা 

বাঘাইছড়িতে নতুন ফর্মুলায় আদা চাষ প্রদর্শনী ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

খাগড়াছড়িতে বিএনপির সাংগঠনিক সভা / আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মৃত ব্যক্তিরাও রাতে ভোট দিতে আসে-জয়নুল আবেদীন ফারুক

রাজনৈতিক দলগুলোর সংলাপ ও সমঝোতার আহবানে রাঙামাটিতে মানববন্ধন

কাপ্তাইয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় নবীন প্রবীনদের মেল বন্ধন

কাপ্তাই ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: