শনিবার , ৮ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার; ২টি মাইক্রোবাস জব্দ

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
নভেম্বর ৮, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত দুইটি হাইয়েস মাইক্রোবাসও জব্দ করা হয়।

শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া পৌরসভার সাব-রেজিস্ট্রি অফিসের পেছনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আবুল খায়ের, এএসআই দেবু মজুমদার, এএসআই খলিল ও এএসআই আল-আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় চারজনকে আটক করা সম্ভব হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাহারবিল ইউনিয়নের চোয়ারফাঁড়ি এলাকার মৃত কালু মিয়ার পুত্র সেলিম (৩৫), পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের মৃত আলী আহম্মদের পুত্র নাছির উদ্দিন (৪৫), একই ইউনিয়নের আকতার আহম্মদের পুত্র তৌহিদুল ইসলাম (২৪), সাহারবিল কোরালখালী এলাকার নুরুল আমিনের পুত্র আব্দুল্লাহ আল নোমান (ওরফে শাহীন ওরফে সাজ্জাদ) (২১)।

পুলিশ জানায়, গ্রেপ্তার নাছির উদ্দিনের বিরুদ্ধে চকরিয়া ও চন্দনাইশ থানায় হত্যা ও ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে।
এছাড়া আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে মহেশখালী থানায় চুরির দুইটি মামলা রয়েছে।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “গ্রেপ্তার আসামিরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল। গ্রেপ্তার পরবর্তী তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রাঙামাটির ফারুয়ায় ৪৫ বছর আগে শহীদ জিয়ার খনন করা খাল পুনঃখনন শুরু

কাপ্তাইয়ের কুকিমারা পাড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কাপ্তাইয়ে ৫ হাজার ৫ শত ৫০ জন পাচ্ছেন বিনামুল্যে ভিজিএফ এর চাল

কাপ্তাই সুইডেন পলিটেকনিকে স্কাউটস দিবস পালিত

কাপ্তাই মৎস্য উপ কেন্দ্রের অভিযানে কাপ্তাই লেক হতে ২ হাজার বর্গফুট জাল জব্দ

দীঘিনালায় অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক

কাউখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কনিষ্ঠ বড়ুয়াসহ গ্রেপ্তার ৫ 

লংগদুতে চকলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

রাঙামাটি শহরের ভেদভেদি বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

error: Content is protected !!
%d bloggers like this: