সোমবার , ৩০ মার্চ ২০২৬ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চন্দনাইশ সাতবাড়িয়ায় সৈয়দ মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজনগরীর ওরশ শরীফ সম্পন্ন

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফে হাজার হাজার ভক্তগনের উপস্থিতিতে, বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভাবগাম্ভীর পরিবেশে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়ায় সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফে আওলাদে রাসুল (স.) সুফি সম্রাট মুফতি-এ-আজম, পীরে ত্বরীকত হযরত মাওলানা সৈয়দ মাবুদুল হক শাহ (ক.) হাফেজনগরী মাইজভান্ডারী (ডাবল টাইটেল, গোল্ড মেডেলিস্ট) কেবলার ৩৮তম মহান বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন হয়।

গত ২৪ মার্চ মঙ্গলবার হাফেজনগর দরবার শরীফ গাউছিয়া মাবুদ মঞ্জিলে এ মহতি অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে পালিত কর্মসূচির মধ্যে ছিল ফজরের নামাজের পর পবিত্র কোরআন তেলাওয়াত, রওজা শরীফ গোসল, ও গিলাফ ছড়ানো, নাতে মোস্তফা (স.), মাইজভান্ডারী মরমী গান, ওয়াজ মাহফিল ও বিশ্ব জাহানের শান্তি কামনা করে মুনাজাত, এশা নামাজের পর উন্মুক্ত তাবারুক বিতরণ, ছেমা মাহফিল ইত্যাদি। হাফেজ নগর দরবার শরীফ গাউছিয়া মাবুদ মঞ্জিলের সাজ্জাদানশীন পীরে ত্বরীকত হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ মুফতি আশেকুর রহমান হাফেজনগরী মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রত্যাশী আলহাজ্ব নূরুল হক, দোহাজারী পৌরসভার সাবেক মেয়র মো. লোকমান হাকীম, বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সায়েম, আলহাজ্ব মো. হেলাল খন্দকার সিআইপি, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, সায়েম চেয়ারম্যান, জসীমউদ্দীন চৌধুরী মিন্টু, মীর মহিউদ্দিন, আশেকানে হাফেজনগরী মাইজভান্ডারী কমিটির সেক্রেটারি নিয়াজুর রহমান, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, মাদরাসা কমিটির সভাপতি সায়িদ আল শাহরি রুবেল, মাদরাসার সুপার মাওলানা নুরুল কবির রিজভী, সেক্রেটারি আরেফ বিল্লাহ, সমাজসেবক রফিকুল ইসলাম প্রমুখ। ওরশ শরীফে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, দরবারের আশেকীন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার বহু লোক ও ভক্তবৃন্দের সমাগম ঘটে। মোন্তাজেম শাহজাদা সৈয়দ আজওয়াদ রাহীমুল হক (রাহীন) হাফেজ নগরী। সার্বিক ব্যবস্থাপনায় ছিল আশেকানে হাফেজনগরী মাইজভান্ডারী কেন্দ্রীয় কমিটি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

লংগদুতে চুরির মালামালসহ চোর আটক

বিএনপি গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে বদ্ধপরিকর–সাবেক এমপি লুৎফুর রহমান

কাপ্তাই ওয়াগ্গাছড়া চা বাগানে বন্যহাতির তান্ডব

পুলিশ সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত 

চন্দনাইশে মায়ের দোয়া এন্টারপ্রাইজ’র পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ

জাতীয় সংসদ নির্বাচনে কেপিএম হতে ১১.১১ কোটি টাকার কাগজ নিচ্ছে নির্বাচন কমিশন

কাপ্তাই বিএসপিআই’র শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা

রাঙামাটিতে হ্যানিম্যানের জন্ম দিন ও বিশ্ব হোমিওপ্যাথিক দিবস উদযাপন

ঈদগাঁওয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেল ৩০০ রোগী

error: Content is protected !!
%d bloggers like this: