সোমবার , ৫ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা: গুজবে কান দেওয়ার আহবান 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ৫, ২০২৬ ১:৫০ অপরাহ্ণ

সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় কাপ্তাই  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী তে  এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। পূজা যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ইউএনও আরোও  বলেন, পূজা শেষে নির্ধারিত সময়ের মধ্যে বিসর্জন সম্পন্ন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানান তিনি।

সভায় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই ৩৮ বীরের প্রতিনিধি ক্যাপ্টেন শামসির আরেফিন, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার  উপপরিদর্শক দূর্জয় সরকারসহ উপজেলার নয়টি পূজামণ্ডপের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দেন কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী আশরাফুল ইসলাম, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য, কাপ্তাই উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক জগদীশ চন্দ্র দাশ, পূজা উদ্‌যাপন পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, ১১৯ নম্বর ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমাসহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা।

সভায় উপজেলার নয়টি পূজামণ্ডপে নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিসর্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে বিটিসিএলের জমিতে ফের ব্যানার, আড়ালে হচ্ছেটা কি?

বন্ধ হয়ে গেছে রাঙামাটির একমাত্র সরকারী টেক্সাটাইল মিল

দুই যুগ পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বান্দরবানে পর্যটকবাহী বাস উল্টে ১৬ জন আহত

বণার্ঢ্য আয়োজনে চকরিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

চন্দ্রঘোনা ফেরিঘাট হতে চোলাইমদ সহ একজন আটক, অটোরিকশা জব্দ

কাপ্তাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন নির্বাচিত

মহালছড়িতে সার্বজনীন বিশ্বকর্মা পূজা: মন্ডপে গিয়ে শুভেচ্ছা জানাল উপজেলা বিএনপি

খাগড়াছড়িতে পুলিশী অভিযানে ভারতীয় সিগারেটসহ আটক ৭

কক্সবাজারের ঈদগাঁওয়ে এলজিইডি ঠিকাদারের অবহেলার মাশুল দিচ্ছে কয়েকশ পরিবার

error: Content is protected !!
%d bloggers like this: