বৃহস্পতিবার , ১৮ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেকের দূর্গম লক্ষীছড়িতে বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা প্রদান

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
আগস্ট ১৮, ২০২২ ৮:০২ অপরাহ্ণ

 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের লক্ষীছড়ি এলাকায় ৪৫ টি হতদরিদ্র ও দুঃস্থ উপজাতি পরিবারের ৬৫ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনী বাঘাইহাট জোন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সাজেক ইউনিয়ন লক্ষীছড়ি এলাকায় হতদরিদ্র ও দুস্থ জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে লেঃ কর্ণেল মুনতাসির রহমান চৌধুরী, পিএসসি, অধিনায়ক ৬ ইস্ট বেঙ্গল, বাঘাইহাট জোন কমান্ডার এর নির্দেশে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পেইনটি আয়োজন করেন খাগড়াছড়ি রিজিয়ন এর বাঘাইহাট জোনের সাব-ক্যাম্প লক্ষীছড়ি আর্মি ক্যাম্প,বাংলাদেশ সেনাবাহিনী।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইনে বাঘাইহাট জোন উপ-অধিনায়ক মেজর মোঃ তাওহিদুর রহমান, পিএসসি এবং লক্ষীছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার লেঃ নাভিন সুমেইত মল্লিক এর উপস্থিতিতে রোগী দেখেন ৬ই বেংগল, বাঘাইহাট জোনের আরএমও ক্যাপ্টেন জি,এম,ফয়জুল হক, এএমসি। ৪৫ টি হতদরিদ্র ও দুঃস্থ উপজাতি পরিবারের মাঝে ৬৫ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়। যাদের সকলেই ছিলেন পাহাড়ি ৷ এ সময় সকল উপকারভোগী পরিবার স্বতঃস্ফূতভাবে সেবা গ্রহণ করেন।

স্থানীয় জনসাধারন সেনাবাহিনীর এসকল জনকল্যান কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।নাম বলতে অনিচ্ছুক পাহাড়ের প্রত্যন্ত এলাকার একজন বলেন – আমরা পাহাড়ের গহীনে বসবাস করি, আমাদের এলাকায় কোন হাসপাতাল নেই। আমাদের চিকিৎসা এবং ঔষধের জন্য সেনাবাহিনীর ডাক্তার ছাড়া বিকল্প কোন উপায় নেই।

বাঘাইহাট জোন কমান্ডার ফোন আলাপে বলেন- লক্ষীছড়ি এলাকা এবং পার্শ্ববর্তী আলম দিপো, দোছড়ি,গাছকাটা, মগাছড়া,জামিলছড়ি পাড়া সহ প্রত্যন্ত এই এলাকাটিতে কোন চিকিৎসক না থাকায় আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে এ চিকিৎসা সেবা এবং বিনা মুল্যে ঔষধ বিতরনের আয়োজন করেছি। সেনাবাহিনী সব সময় দেশের এবং মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।তিনি আরও বলেন-এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত কল্পে নিয়মিতভাবে এই ক্যাম্পেইনের আয়োজন করা হবে বলে আশ্বাস দেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

রাজস্থলীতে ড্রাম ট্রাক দুর্ঘটনায় ৭ শ্রমিক আহত

রাঙামাটির নানিয়ারচরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগ

অজিত তালুকদার কাপ্তাইয়ের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের এস এম সির সভাপতি নির্বাচিত

বিলাইছড়িতে পরিবার পরিকল্পনা অফিস কর্তৃক সেবা সপ্তাহ পালিত

ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি উপলক্ষে মতবিনিময় সভা

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের কৃষি বিভাগের চারা প্রদান

২৪ দিন পর রাঙামাটি জেলায় খুলছে পর্যটন শিল্প

ভেদভেদী তা’ লীমুল কোরআন মাদ্রাসা হেফজ ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ 

রাঙামাটিতে মানবাধিকার কমিশনের গণশুনানী অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: