শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়ি ও মাইসছড়ির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নির্দেশনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশাররফ হোসেন, জেলা পরিষদের সদস্য শান্তিপ্রিয় চাকমা এবং জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ জহির আহমেদ।
তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিবু দাশ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজামণ্ডপের সার্বিক খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মহালছড়ি উপজেলার দুটি পূজা উদযাপন কমিটির হাতে আর্থিক উপহার তুলে দেওয়া হয়।
নেতৃবৃন্দ বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্মীয় ভিন্নতা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

















