শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের রেড ক্রিসেন্টের ত্রান সহায়তা

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়িতে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর২০২৬) সকালে চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি আব্দুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কুহেলি দেওয়ান ও তাসলিমা সিরাজ সীমা, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক দায়িত্ব।

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের দুর্ভোগ লাঘবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

রেড ক্রিসেন্ট সোসাইটির এই মানবিক উদ্যোগকে তিনি স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের সময় এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও দুর্যোগকবলিত মানুষের পাশে সম্মিলিতভাবে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন খাগড়াছড়ি ২৯৮ নং আসনের মাননীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া সব-সময় প্রান্তিক পর্যায়ে এই ধরনের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেন।

অনুষ্ঠানে মহালছড়ি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মোট ৫০টি পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল ৭ দশমিক ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও ৫০০ গ্রাম সুজি।

খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি আব্দুল মজিদ বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে থাকে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে আজকের এই খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগ ও সংকটে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয়রা জানান, বন্যা ও পাহাড়ি ঢলের পর ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করায় তারা উপকৃত হয়েছেন। এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখারও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, চন্দনাইশ উপজেলার সন্মোলন প্রস্তুতি কমিটি গঠন

কর্ণফুলী পেপার মিল আবার ঘুরে দাঁড়াবে -শিল্পমন্ত্রী

বাঘাইছড়িতে দেনা-পাওনার জেরে ছুরিকাঘাতে যুবক আহত

কাপ্তাইয়ে কৃষকলীগ নেতার সহধর্মিণীর চিকিৎসায় সহায়তা দিলেন অংসুইছাইন চৌধুরী 

বিলাইছড়িতে সমাজসেবা কর্তৃক পরিচালিত G2P – শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কাপ্তাইয়ে কাজুবাদাম কফি গবেষণা ও সম্প্রসারণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ

রাঙামাটিতে দুই জেলার আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সাথে সভা করছেন নির্বাচন কমিশনার

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

রামগড় পৌরসভায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ

বিলাইছড়িতে জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটদানে উদ্বুদ্ধ করতে প্রচারণা

error: Content is protected !!
%d bloggers like this: