বৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচনের তফসিল ঘোষনা, নির্বাচন ৫ ডিসেম্বর

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, রাঙামাটি
নভেম্বর ৫, ২০২৬ ১:০৩ অপরাহ্ণ

রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার (৫নভেম্বর) সকালে সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিভাবে নির্বাচনের তফসিল ঘোষনা করেন রাঙামাটি জেলা সমবায় অধিদপ্তরের পরিদর্শক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এস,এম ফরিদ উদ্দিন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির অপর দু’সদস্য মোঃ জাহেদুল আলম চৌধুরী ও শামীম মোস্তফা সরওয়ার উপস্থিত ছিলেন। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৫ ডিসেম্বর রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্টিত হবে। বনরুপাস্থ সমিতির কার্য্যালয়ে এ নির্বাচন অনুষ্টিত হবে।

এছাড়াও তফশিল ঘোষনা অনুস্টানে রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজী মোঃ আজম খাঁন চৌধুরী, সাধারন সম্পাদক শাওন ফরিদ, সহ-সভাপতি রবিউল আলম, সহ-সাধারন সম্পাদক হাজী বখতেয়ার হোসেন, সমাজসেবা ও উন্নয়ন সম্পাদক হাজী মোঃ কামাল হোসেন, সদস্য মোঃ আলমগীর, ইকবাল আহমেদ ও নূর হোসেন রানা উপস্থিত ছিলেন।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এস,এম ফরিদ উদ্দিন বলেন, সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, অর্থ ও পরিকল্পনা সম্পাদক, সমাজসেবা ও উন্নয়ন সম্পাদক, তথ্য ও প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, কার্য নির্বাহী সদস্যসহ মোট নয়টি পদে ১২ জনের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুস্টিত হবে। তিনি আরো বলেন, আগামী ৮ও ৯ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ, ১১ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ১২ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ১৫ নভেম্বর বৈধ ও বাতিলকৃত মনোনয়ন পত্রের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ, ১৬ ও ১৭ নভেম্বর বৈধ ও বাতিলকৃত মনোনয়নপত্রের বিষয়ে আপীল আবেদন গ্রহণ, ১৮ থেকে ২২ নভেম্বর আপীলের উপর শুনানী গ্রহণ ও সিদ্ধান্ত প্রদান, ২৩ নভেম্বর বৈধ ও বাতিলকৃত মনোনয়ন পত্রের চুড়ান্ত তালিকা প্রকাশ, ২৪ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ২৫ নভেম্বর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্ধ, এবং ৫ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্টিত হবে। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে।

এস,এম ফরিদ উদ্দিন বলেন, তফশিল ঘোষনাকালে যারা এ নির্বাচনে প্রার্থী হবেন তাদেরকে সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত ২০০২ ও ২০১৩) এর ১৯ ধারা এবং সমবায় সমিতি বিধিমালা ২০০৪ (সংশোধিত ২০২০) এর ২৪ নং বিধি এবং এ ব্যাপারে জারীকৃত সরকারী সার্কুলার ও সমিতির উপ-আইন মতে ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন পদে নির্বাচিত প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড় ব্যাটালিয়ন, স্মৃতিস্তম্ভ ও রামগড় আইসিপি পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

কাপ্তাইয়ে শেখ রাসেল দিবসের নানা আয়োজন

কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের কার্যক্রম বিষয়ক মতবিনিময়

দীঘিনালায় কিশোরীদের  স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নজিরবিহীন বৈষম্যের প্রতিবাদ পিসিসিপির

মানিকছড়িতে পাড়াকেন্দ্র ভিত্তিক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত

পার্বত্য উপদেষ্টার সাথে রাঙামাটি জেলার সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কাপ্তাইয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: