সোমবার , ১ এপ্রিল ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দীঘিনালায় তিন মুসুল্লির জন্য মসজিদ নির্মাণ নিয়ে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিবেদক
প্রতিনিধি, দীঘিনালা, খাগড়াছড়ি
এপ্রিল ১, ২০২৪ ১:১১ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউপিস্থ মধ্যবেতছড়ি সামাজিক মসজিদ বাদ দিয়ে সরকারের ৬০ লাখ টাকা ব্যয়ে একটি সংগঠনের তিন মুসুল্লির জন্য মসজিদ নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মধ্যবেতছড়ি এলাকাবাসী। ১ এপ্রিল (সোমবার) সকাল ১১টায় মধ্যবেতছড়ি বাজারে এলাকাবাসীর উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে বক্তব্য রাখেন, মধ্যবেতছড়ি সমাজের সভাপতি মো. মিলন ডাক্তার, ইউপি সদস্য নাজমুল হোসেন তারা, আবদুল খালেক, পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি মো. সাদ্দাম হোসেন, জাহিদ হাসান, মো. শাহ জালাল, মো. সফিক প্রমূখ।

এ সময় বক্তারা অভিযোগ তুলে বলেন, সম্প্রতি দীর্ঘদিন ধরে প্রত্যাশিত মধ্যবেতছড়ি গোরস্থানপাড়া মোহাম্মদিয়া জামে মসজিদ নির্মাণের জন্য জেলা পরিষদ কর্তৃক বরাদ্দ আসার কথা মর্মে আমরা নিশ্চিত হই। হঠাৎ জানতে পারি বিভিন্ন তদবিরের মাধ্যমে মধ্যবেতছড়ি গোরস্থানপাড়া মোহাম্মদিয়া জামে মসজিদের নাম পরিবর্তন করে রাজার বাগের অনুসারীরা মধ্যবেতছড়ি মোহাম্মদিয়া জামিয়া শরীফ নামে জেলা পরিষদ থেকে ৬০ লাখ টাকা বরাদ্দের মাধ্যমে মসজিদ স্থাপনের জন্য মাটি কাটে।

বক্তারা আরও বলেন, অর্থের অভাবে মধ্যবেতছড়ি বাজার মসজিদ সংস্কার হচ্ছেনা। একশত গজের মধ্যে তিনটি মসজিদ থাকা সত্তেও রাজার বাগের দু’তিন জন অনুসারীর জন্য আরেকটি মসজিদ স্থাপন করার জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ দেয় জেলা পরিষদ। এদিকে মধ্যবেতছড়ি গোরস্থানপাড়া মোহাম্মদিয়া জামে মসজিদের আওতায় দু’টি সমাজ মিলে প্রায় ছয়শত পরিবার বসবাস করে। প্রয়োজনীয় এলাকার মসজিদের নাম কেটে অপ্রয়োজনীয় স্থানে দু’তিন জনের জন্য মসজিদ নির্মাণ বন্ধ করা সহ প্রয়োজনীয় এলাকায় মসজিদ নির্মাণের দাবি জানান তারা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ওয়াগ্গাছড়া চা বাগানের শ্রমিকদের মাঝে নতুন কাপড় বিতরণ 

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের দাবি মুক্তিযোদ্ধাদের

রামগড় উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ 

মহালছড়িতে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

কাপ্তাইয়ে পাহাড় কেটে সেফটি ট্যাংকি নির্মাণ বন্ধ করল -ইউএনও

কক্সবাজার শহরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিক্ষা কারিকুলামে অসঙ্গতি দূরিকরণ ও শিক্ষককে পূনর্বহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন 

নানিয়ারচরে পূর্ণকর্মবিরতি পালন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অফিস

রাঙামাটিতে পৌরকর মেলার উদ্বোধন: বকেয়া প্রায় ১৫কোটি টাকার অধিক

রাঙামাটিতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

error: Content is protected !!
%d bloggers like this: