শুক্রবার , ১০ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‎বিজিবি মারিশ্যা জোনের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
এপ্রিল ১০, ২০২৬ ১:৪৩ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোন ২৭ বিজিবি’র অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।। অভিযানে নেতৃত্ব দেন জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ। বিজিবি’র জোন কমান্ডার ও তার অধীনেস্থ সদস্যদের জীবনবাজি রেখে গহীন জংগলে এই সফল অভিযান পরিচালনা করেন।
‎
‎ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবা ও বিদেশী সিগারেট এর একটি বড় চোরাচালান আটকের উদ্দেশ্যে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন জীপতলী ব্রীজ সংলগ্ন স্থানে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়ক বিএ-৭৬২৪ লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি এর নেতৃত্বে ক্যাপ্টেন অমিত কুমার সাহা, অপস অফিসার এবং সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান,বিজিবি এমএস ও ১ xবি টাইপ টহল দল ফাঁদ পেতে বসে থাকে। পরে উদ্ধার অভিযান সফল হয়।
‎
গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ ঘটিকায় অজ্ঞাত ৩-৪ জন চোরাকারবারী জীপতলী ব্রীজ এর কাছাকাছি আসলে বিজিবি টহল কর্তৃক ধাওয়া করেল চোরাকারবারীরা পাহাড়ের মধ্যে গাঁ ঢাকা দেয়। পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক এলাকা তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন নিম্নবর্ণিত আগ্নেয়াস্ত্রসহ গোলাবারুদ এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
‎
‎উদ্বারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে– 7.65 BROWNINC বিদেশী পিস্তল (চায়না)১টি (মডেল-CZ83 CAL),৭.৬২ মিঃ মিঃ তাঁজা গুলি-১টি ৭.৬২ মিঃ মিঃ খালি খোসা-৯টি, পিস্তল ক্যারিয়ার ব্যাগ-১টি, পিস্তল কভার (পুরাতন) -১টি, দেশীয় একনলা বন্দুক-১টি, একনলা বন্দুকের খালি খোসা-৭টি, চাইনিজ চাপাতি বড়-২টি, চাইনিজ চাপাতি ছোট-৩টি, দেশীও লোহার হাসুয়া দা-২টি, লোহার হাতুড়ি-১টি, বাটুল গুলটি-১টি, কাঁচের মারবেল-২৬টি, এবং স্টীলের মারবেল-৫টি,স্কুল ব্যাগ (পুরাতন)-১টি।
‎
‎মারিশ্যা জোন (২৭ বিজিবি) জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে।
‎
‎তিনি আরো বলেন, এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন জোন কমান্ডার। তবে এঘটনায় কাউকে গ্রফতার করতে পারেনি। বিজিবি’র অবস্থান টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বন্যার্তদের পূনর্বাসন সহায়তা দিয়েছে ২০ ইঞ্জিনিয়ারিং  কনস্ট্রাকশন ব্যাটালিয়ন

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বিলাইছড়িতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত 

এমপি জসীম উদ্দীন আহমেদকে দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে সংবর্ধনা

কাপ্তাইয়ের চিৎমরমে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

বিএনপি-জামায়াতের ‘নৃশংস বর্বরতার’ বিরুদ্ধে খাগড়াছড়িতে মানববন্ধন

বাঙ্গালহালিয়ায় ৩টি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান আদোমং মারমা

পেকুয়ায় নুরুল হোছাইন চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি ও সংবর্ধনা

বান্দরবানের তিন উপজেলায় ফের ভ্রমণে নিষেধাজ্ঞা

আ’লীগ নেতাকে মারধরের ঘটনায় বিক্ষোভে উত্তাল কাপ্তাই, সেনা ক্যাম্প স্থাপনের দাবি 

উখিয়া সীমান্তে ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

error: Content is protected !!
%d bloggers like this: