সোমবার , ১১ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই বিএনপির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১১, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে আ’লীগ যুবলীগ কর্তৃক মিথ্যা মামলার  প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১আগস্ট) ৩নং চিৎমরম ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চিৎমরম বাজারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চিৎমরম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উথোয়াই মং মার্মার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চিৎমরম ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক।

এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা: রহমত উল্ল্যাহ। প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইকরাম হোসেন বেলাল, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সেচ্ছেসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এবং জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক আবু বক্কর ছিদ্দিক আবু, জেলা বিএনপির সদস্য আব্দুল খালেক, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, যুগ্ম সম্পাদক সুমন  মার্মা, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.রফিকুল ইসলাম, চিৎমরম ইউনিয়ন যুবদল নেতা মো.জাহাঙ্গীর প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ নিষিদ্ধ সংগঠন আ’লীগ এবং যুবলীগ দলের করা মিথ্যা মামলা প্রত্যাহার সহ তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

সমাবেশের পূর্বে চিৎমরম বাজারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময়  রাঙামাটি জেলা এবং কাপ্তাই উপজেলার বিএনপির এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অবহেলার শিকার রাজস্থলীর শিক্ষা খাত: শিক্ষক সংকটে অকৃতকার্য ৬৬ শতাংশ

কাপ্তাইয়ের রাইখালীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

শিক্ষা উপকরণ বিতরণ হলো জুরাছড়িতে

কাউখালীতে পুষ্টি সপ্তাহ শুরু

মহালছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

লোডশেডিং ও জ্বালানী খাতে অ ব্যবস্থাপনার বিরুদ্ধে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কাপ্তাইয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা-আলোচনা সভা 

পাহাড়ে শান্তি উন্নয়ন প্রতিষ্ঠা করতে হলে এ এলাকাকে বিশেষভাবে নজর দিতে হবে- বীর বাহাদুর

বিলাইছড়িতে ওসির সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

error: Content is protected !!
%d bloggers like this: