বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পাবলিক পরীক্ষায় অধিকতর ভালো ফলাফল অর্জনে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে কর্মশালা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১৩, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ

পাবলিক পরীক্ষায় অধিকতর ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কাপ্তাইয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের  অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ, (শিক্ষা), বিএন।

ওয়ার্কশপ পরিচালকের দায়িত্ব পালন করেন উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম।  কর্মশালায় প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সুপারিশ প্রণয়ন কমিটিসহ  পাঁচটি পৃথক গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন।

কর্মশালায় শিক্ষকরা পাবলিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ, ফলাফল অধিকতর ভালো করার জন্য করনীয়, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ, পাঠ পরিকল্পনা প্রণয়ন এবং ধারাবাহিক মূল্যায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। পাঁচটি গ্রুপের পৃথক প্রেজেন্টেশনের মাধ্যমে এসব বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরা হয় এবং ভালো ফলাফল অর্জনে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করা হয়।
এ সময় শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, পাবলিক পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন এবং প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য আরও বৃদ্ধি করতে করণীয় বিষয়ে শিক্ষকরা মতামত দেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুন্দর ও উজ্জ্বল করে গড়ে তুলতে নিয়মিত ফলাফল বিশ্লেষণ, দুর্বলতা চিহ্নিতকরণ এবং কার্যকর পাঠ পরিকল্পনা গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানের ফলাফল আরও ভালো করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সাফল্য উত্তরোত্তর বৃদ্ধি করতে এমন উদ্যোগ গ্রহণের জন্য উপস্থিত শিক্ষকরা কর্তৃপক্ষের প্রশংসা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি আ.লীগে পদ বঞ্চিতদের সংবাদ সম্মেলন; ত্যাগী নেতাদের বাদ দেওয়ার অভিযোগ

কাপ্তাইয়ে টানা বৃষ্টির সাথে চলছে উপজেলা প্রশাসনের জনসচেতনতার প্রচারণা 

মাইনীমুখ বাজার ব্যবসায়ীদের নিয়ে দুর্যোগ প্রতিরোধ মূলক সচেতনতা সভা

জেলা পরিষদে চাকরির বয়স ৪০ বছর পূনর্বহালের দাবিতে মানববন্ধন 

দীঘিনালা জোনের অর্থ সহায়তা 

এসএম শহীদুল্লাহ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লংগদুতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে জায়গা দখলের অভিযোগ

উপজেলা নির্বাচনে রাঙামাটিতে ২ জনের প্রার্থিতা বাতিল

খাগড়াছড়িতে পুলিশী অভিযানে ভারতীয় সিগারেটসহ আটক ৭

পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটিতে ছাত্র ও জন সমাবেশ

error: Content is protected !!
%d bloggers like this: