বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি, রাঙামাটি
নভেম্বর ১৯, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পল্টন ঘাট থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বাজার মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ২৯৯ নং রাঙামাটি আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ এবং ২ ৯৯ নং রাঙ্গামাটি আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (বায়বাবু) সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আব্দুল কাদের, কেংড়াছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মনির, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল ইসলাম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো.আল মামুন।

বক্তারা দেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিক্ষোভ কর্মসূচিতে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শান্তি শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তায় দায়িত্বে ছিলেন পুলিশ প্রশাসন।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: