বুধবার , ২৯ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাবিপ্রবি’তে জনতা ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ২৯, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট সকল গ্রাহককে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে জনতা ব্যাংক পিএলসির এটিএম বুথ আজ সকাল ১১ঘটিকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকে উদ্বোধন করা হয়। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এটিএম বুথ উদ্বোধন করেন।

এসময় রাবিপ্রবি সায়েন্স এন্ড টেকনোলোজি অনুষদের ডিন জনাব ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন জনাব সূচনা আখতার, জনতা ব্যাংক পিএলসি (চট্টগ্রাম) এর জেনারেল ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক (ইন-চার্জ) শফিউল আলম, বিভাগীয় কার্যালয়ের এসপিও হোসাইন আকতার রাফি, আমির মার্কেট শাখা, চট্টগ্রাম এর ব্যবস্থাপক জনাব মোহাম্মদ জোবায়ের, জনতা ব্যাংক পিএলসি (রাঙ্গামাটির) এর জনাব অতীশ চাকমা এবং বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার সহকারী পরিচালক জনাব রাসকিন চাকমাসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাইস-চ্যান্সেলর বলেন, জনতা ব্যাংকের মাধ্যমে আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা যেন সকল সেবা দ্রুত পেতে পারে সেজন্য আমরা জনতা ব্যাংকের কাছে আস্থা রাখতে চাই। তিনি সেই সাথে এই এলাকার জনসাধারণ যেন এই ব্যাংকের সুযোগ-সুবিধা ও সুফল যেনো গ্রহণ করতে পারে জনতা ব্যাংকের প্রতিনিধিদের কাছে এই আশা ব্যক্ত করেন ।

জেনারেল ম্যানেজার বিশ্ববিদ্যালয়ে দ্রুত ব্যাংকের শাখা স্থাপন এবং স্টুডেন্টের জন্য ই-ব্যাংকিং সার্ভিস চালু করার জন্য ভাইস-চ্যান্সেলর মহোদয়কে আশ্বাস প্রদান করেন । তিনি বলেন, আমরা আমাদের ই-ব্যাংকিং সেবার জন্য ই-ওয়ালেট এপ্স চালু করার কাজ করছি। আমরা আশা করি আগামী কয়েক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এ সেবার মাধ্যমে ঘরে বসে তাদের যাবতীয় ফিস প্রদান করতে পারবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার

বৃষ্টিতে ক্ষয়ক্ষতির বিষয়ে কাপ্তাই প্রেস ক্লাবের সাথে উপজেলা ভারপ্রাপ্ত  চেয়ারম্যানের মতবিনিময়

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ছাত্রদলের সহায়তা প্রদান

বাঘাইছড়িতে বন বিভাগের গাছের চারা বিতরণ

জুরাছড়িতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে যুবকদের ভূমিকা নিতে হবে-মংসুইপ্রু চৌধুরী

প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

কাপ্তাইয়ে জাতীয় দূর্যোগ প্রশমন দিবসের র‍্যালী ও আলোচনা সভা 

কাপ্তাই হ্রদের পানি না কমালে ব্যাহত হবে বোরো মৌসুমের ধান চাষ

কাপ্তাই সাপছড়ি বৌদ্ধ বিহারে চীবর দান অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: