বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়ি জোনের উদ্যোগে ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি।
নভেম্বর ১৯, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ

মানবিক উদ্যোগের অংশ হিসেবে খাগড়াছড়ির মহালছড়িতে ক্যান্সার আক্রান্ত তিনজন রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মহালছড়ি জোনের উদ্যোগে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় মোট ৬৬ হাজার ৪০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মহালছড়ি জোন সদর ছাড়াও আওতাধীন বিজিতলা আর্মি ক্যাম্প ও ভুয়াছড়ি আর্মি ক্যাম্পের মাধ্যমে ক্যান্সার আক্রান্ত অসচ্ছল রোগীদের চিকিৎসার জন্য এ সহায়তা দেওয়া হয়।

সহায়তাপ্রাপ্ত রোগীরা হলেন মহালছড়ি উপজেলার নুনছড়ি গুচ্ছগ্রামের মোঃ জবর আলী, যাকে ১২ হাজার টাকা,ভুয়াছড়ির কোমলছড়ি এলাকার ওয়াজিদ টিলার বাসিন্দা মোঃ আতাউর রহমান, যাকে ৩২ হাজার ৪০০ টাকা এবং মহালছড়ি মাস্টারপাড়ার মোঃ কাইয়ুম মিয়াকে ২২ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল হওয়ায় অসচ্ছল পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মহালছড়ি জোনের উদ্যোগ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় প্রদত্ত এ আর্থিক সহায়তা রোগীদের চিকিৎসা চালিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায় ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে দীর্ঘদিন পর থানচি ও রুমা ভ্রমণের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার

রামুতে আজাদ এগ্রো ফুড এর শাখা উদ্বোধন

রাঙামাটিতে জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

রামগড়ে ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবক আটক

বাঘাইছড়িতে শীতার্ত মানুষের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

ঈদগাঁওতে বিরাজ করছে ছেলেধরা আতংক, ৪ কিশোর নিখোঁজ

ঘুর্ণিঝড় মোখা’র প্রস্তুতি, রাঙামাটি জেলার সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মহালছড়িতে অংশীজন সভা অনুষ্ঠিত

মাইকেল চাকমাকে গ্রেফতার করে রায় কার্যকরের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে পিসিসিপি’র বিক্ষোভ

ইউপিডিএফ সমর্থিত এইচডব্লিউএফের নারী দিবস পালন

error: Content is protected !!
%d bloggers like this: