সোমবার , ১৬ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি, ৩ যাত্রী অপহৃত

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুন ১৬, ২০২৫ ৯:১১ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় সোমবার (১৬ জুন) সকালে গণডাকাতির ঘটনায় তিনজন যাত্রী অপহৃত হয়েছেন। সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী আবুল কাশেম জানান, যাত্রীবাহী দুটি সিএনজি ও মাছ পরিবহনকারী ঈদগাঁওগামী একটি গাড়ি হিমছড়ি ঢালায় পৌঁছালে, মুখোশধারী সশস্ত্র ডাকাতদল সড়কের ওপর গাছ ফেলে যানবাহনগুলো আটকে দেয়। এর পরপরই তারা যাত্রীদের সর্বস্ব লুটে নেয় এবং অস্ত্রের মুখে তিনজন যাত্রীকে জিম্মি করে পার্শ্ববর্তী পাহাড়ি বনের দিকে নিয়ে যায়।

ডাকাতির সময় একটি সিএনজি গাড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি দুই গাড়ির যাত্রীদের সবকিছু লুট করে নেওয়া হয়। অপহৃতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ড গুইন্নাপাড়া এলাকার শাহজাহানের ছেলে মো.শাহেদ (১৮) ও ফাতেমার ঘোনার আলমের ছেলে আমির সোলতান। তারা উভয়েই মাছ ব্যবসায়ী। অপর অপহৃত ব্যক্তি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বাসিন্দা হলেও তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মছিউর রহমান জানান, এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। তবে ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ১৭তম মহাপ্রয়ান দিবস পালিত

খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

রাঙামাটিতে আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে স্বাস্থ্য বিভাগের নিয়োগ পরিক্ষা

কর্ণফুলীতে কাপ্তাই মৎস্য অফিসের অভিযানে ৪৫০০ মিটার জাল জব্দ

নানিয়ারচরে ৩২৮১৬ জন পাচ্ছেন স্মার্ট জাতীয় পরিচয়পত্র

বাঘাইছড়িতে তিন দিনব্যাপী ভূমি মেলার সমাপ্তি

‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা

মানিকছড়িতে ভারতীয় ডেপুটি হাই কমিশনারের আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র পরিদর্শন 

কাপ্তাইয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা

মিল্টনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: