সোমবার , ১৬ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই লেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ১১:৪৪ পূর্বাহ্ণ

রাঙ্গামাটির লংগদুতে নদীর উপর ঝুলন্ত বৈদ্যুতিক তারে শর্ট লেগে ট্রলারের চালক আব্দুল করিম (১৮) নিখোঁজ হয়েছিলো।

সোমবার (১৬ সেপ্টেম্বর) আনুমানিক সকাল  ৮টা ২০ মিনিটের সময় লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় নিখোঁজ হওয়া স্থানেই তাকে খুঁজে পাওয়া যায়। নিখোঁজ আব্দুল করিমের বাড়ি ৪নং বগাচতর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মারিশ্যার অফিসটিলা এলাকায়।

সোমবার সকালে রাঙ্গামাটি থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে সকাল ৮টার দিকে লেকে খোঁজাখুঁজির এক পর্যায় তাকে খোঁজে পায় ফায়ার সার্ভিস এর ডুবুরি দল।

নিখোঁজ আব্দুল করিমের বাবা নুর মোহাম্মদ জানায়, সন্ধ্যায় আমার ছেলে সোহেলের ভাড়া নিয়ে আমাদের ইঞ্জিন চালিত বোট নিয়ে গাঁথাছড়া থেকে খাঁচা আনার জন্য যায়। পথিমধ্যে গাঁথাছড়া কারিগর টিলা থেকে সিলেটি পাড়া কাপ্তাই লেকের উপর লম্বা টানা বৈদ্যুতিক মেইন তারের সাথে শর্ট লেগে পানিতে পড়ে ডুবে যায়। পরে সকালে ফায়ার সার্ভিস এর লোকজন এসে ছেলেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

স্থানীয়রা ও সচেতন মহল বিদ্যুৎ বিভাগ এর প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুৎ বিভাগ এতো ভয়ংকর ও বিপদজনক ভাবে কি করে বিদ্যুৎ এর মেইন তার এতো বড় টানা দিয়ে নদীর এপার থেকে ওপার নেয়। শীঘ্রই এর সুন্দর সমাধান না করলে আন্দোলন গড়ে তুলবো।

উল্লেখ্য রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮ টার সময় লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকার কারিগর টিলা থেকে সিলেটি পাড়া কাপ্তাই লেকের উপর টানা বৈদ্যুতিক তারে এ দূর্ঘটনা ঘটে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে মহালছড়ি বিএনপির চিকিৎসা সহায়তা প্রদান

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঈদগাঁওয়ে বিএনপির গণমিছিল ও সমাবেশ

আজ মধ্যরাতে কাপ্তাই হ্রদে মাছ শিকার করবে জেলেরা; কাল সকালে বাজারে মিলবে হ্রদের মাছ

অংথোই মারমাকে হত্যার প্রতিবাদে রবিবার খাগড়াছড়ির ৫ উপজেলায় আধাবেলা অবরোধ ডেকেছে ইউপিডিএফ

বিলাইছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলায় মানুষের ঢল

কাপ্তাই এলপিসি কারখানা হতে কাঠের ডানেজ ক্রয় করবে খাদ্য অধিদপ্তর 

স্যাজেক ভ্যালীর উপর নির্মিত স্কুল বন্যায় ক্ষতিগ্রস্ত দেখিয়ে প্রকল্প গ্রহণ; এ প্রকল্প পেয়েছে আরো ৭ স্কুল

কাপ্তাইয়ে হ্যান্ডবল খেলায় চ্যাম্পিয়ন কাপ্তাই উচ্চ বিদ্যালয় ও নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়

মহালছড়িতে ওয়াদুদ ভূইয়ার পক্ষে ব্যাপক প্রচারণা ৯ম দিনে

error: Content is protected !!
%d bloggers like this: