সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেকের বন বিভাগ কার্যালয়ে হামলা ও ভাংচুর; আহত–১, মামলায় আসামি দেড় শতাধিক

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
ডিসেম্বর ১৫, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ

পার্বত্য চট্রগ্রাম উত্তর বন বিভাগের রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের মাছালং বন বিভাগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে একুইজ্জাছড়ি গ্রামবাসীর বিরুদ্ধে।

গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সাজেকের মাছালং একুইজ্জাছড়ি এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংরক্ষিত বনাঞ্চলে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ। উচ্ছেদের পরপর মাছালং উত্তর বন বিভাগের কার্যালয়ে হামলা চালায় গ্রামবাসী। এসময় ভাঙচুর করা হয় কার্যালয়ে আসবাবপত্র, মোটরসাইকেল ও লুটপাট করা হয় কার্যালয়েন নথিপত্র। এ হামলায় বনরক্ষী আশরাফুল আলম আহত হন। এদিকে সেনাবাহিনী ও পুলিশের তৎপরাতায় কার্যালয় থেকে উদ্বার করা হয় বনরক্ষী ও মালীদের।

রেঞ্জ কর্মকর্তা আখতারুজ্জামন জানান, মাছালং একুইজ্জাছড়ি সংরক্ষিত বনাঞ্চলের জায়াগায় পাহাড় কাটা হয়। পাহাড় কাটার কারনে বন বিভাগ মামলা দায়ের করে। রাতারাতি সেই জায়গা অবৈধ স্থাপনা করা হলে বন বিভাগ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ করার কিছুখন পরেই আমাদের কার্যালয় ভাংচুর, নথিপত্র লুটপাট ও আমাদের বন মালীদের মারধর করে আহত করা হয়।

৩৬ নং সাজেক ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান অতুল লাল চাকমা বলেন, ২০১২ সালের পূর্বে পার্বত্য চট্রগ্রাম উত্তর বন বিভাগের মাছালং রেঞ্চের সংরক্ষিত বনাঞ্চলে জায়গায় একটি ব্রাক প্রকল্পের একটি স্কুল ছিলো। গত ১৩ বছর ধরে প্রযেক্ট না থাকায় সেটি পরিত্যাক্ত হয়ে ছিলো।একই জায়গায় নতুন স্থাপনা করার চেষ্টা করলে বন বিভাগ ভেঙে দেয়। পর গ্রামবাসী মাছালং কার্যালয়ে হামলা ও ভাংচুর করে।

সাজেক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন হামলা ও ভাংচুর এর ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। এসময় তিনি বলেন, মাছালং রেঞ্চ কার্যালয়ে হামলা ও ভাংচুর চালানো হয়েছে, এসময় কার্যালয়ে আটকা থাকা বন প্রহরী ও মালিদের  উদ্বার করা হয়েছে। এতে করে রেঞ্জ কর্মকর্তা আশরাফুল নামে একজন আহত হয়েছেন। এ ঘটনায় সাজেক থানায় একটি মামলা দায়ের করেছেন একজন বন প্রহরী মোঃ নূরুন্নবী ইসলাম। মামলায় এজাহার নামীয় ১৮ জন ও অজ্ঞাত ১৫০-১৬০ কে আসামী করে সাজেক থানায় মামলা গ্রহন করা  হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে রিজার্ভ পাহাড় কেটে জমি ভরাটের অভিযোগ প্রবাসীর বিরুদ্ধে

খাগড়াছড়ির নিজ গ্রামে সংবর্ধিত হলেন সুপ্রদীপ চাকমা

চকরিয়ায় ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের বিশুদ্ধ খাবার পানি ও কলম বিতরণ

স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি  ফুল কুমারি চাকমা

বাঘাইহাট জোনের আয়োজনে দুর্গম সাজেক ইউনিয়নে সম্প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ইউপিডিএফ পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন চায় না, তারা চায় স্বায়ত্তশাসন — ঊষাতন তালুকদার

রাঙামাটিতে টানা বৃষ্টিতে পাহাড়ধসের শঙ্কা, আশ্রয়কেন্দ্রে ঝুঁকিপূর্ণ বাসিন্দারা

সেনাবাহিনীর উদ্যোগে রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে পার্বত্য শান্তি চুক্তির ২৫ বর্ষপূর্তি উদযাপন

কলিন্স চাকমা হলেন এনসিপির জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক

রাঙামাটিতে সমবায় দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: