বুধবার , ১১ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

তাসের ঘরের মতে ভেঙে পড়তে শুরু করেছে ইউপিডিএফ, সাজেক অবরোধ প্রত্যাহার

প্রতিবেদক
জিয়াউর রহমান জুয়েল।
নভেম্বর ১১, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ

তাসের ঘরের মতে ভেঙে পড়তে শুরু করেছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন প্রসিত খীসার ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট -ইউপিডিএফের গড়ে তোলা সাম্রাজ্য। অস্ত্রের মূখে বহু বছর ধরে নিয়ন্ত্রিত এলাকা প্রতিপক্ষ সন্তু লারমার জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীদের হাতে বেদখলের পর এবার ভাঙনের মুখে পড়েছে নিজেদের তৈরি সংগঠনও। ইউপিডিএফের দুই সংগঠনের যুগপৎ কর্মসুচি সাজেক সড়কে চলমান অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার ও কমিটি বিলুপ্ত করেছে সাজেক কারবারি এসোসিয়েশন। ফলে আধিপত্য সংকোচনের সাথে শক্তিমত্তার সংকটে পড়ে ক্রমেই প্রভাব হারাচ্ছে দলটি।

গতকাল (মঙ্গলবার, ১০ নভেম্বর) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন সাজেক কারবারি এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা।

তবে পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাজেক সড়ক অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সভাপতি ও চলমান আন্দোলনের প্রধান মুখপাত্র বাবুধন চাকমা। গতকাল রাত দশটায় দেয়া বিবৃতিতে তিনি ‘সাজেক অবরোধ জারি রয়েছে, গণবিরোধী অপতৎপরতা ও অপ্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান’ জানিয়েছেন।

রাঙামাটির সাজেকে সম্প্রতি জেএসএস সন্ত্রাসীদের সাথে কয়েক দফা বন্দুকযুদ্ধে এলাকার নিয়ন্ত্রণ হারায় ইউপিডিএফ। পরে নিজের দুই সংগঠন সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি এসোসিয়েশনকে দিয়ে গেল ১১ অক্টোবর থেকে চার দফায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ পালন করছে ইউপিডিএফ। তবে চতুর্থ দফায় চলা অবরোধের ৯ দিন পর আজ যুগপৎ সেই কর্মসুচি থেকে নিজেদের সরিয়ে নিল সাজেক কারবারি এসোসিয়েশন।

অজ্ঞাত স্হান থেকে দেয়া ভিডিও বার্তায় সাজেক কারবারি এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা বলেন- ‘সাজেকের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। দীর্ঘদিন ধরে চলমান জনস্বার্থ বিরোধী সড়ক অবরোধের কারণে সাজেকের সাধারণ মানুষের জীবনযাত্রা আজ চরম বিপর্যয়ের মুখে পড়েছে। এই অবরোধের ফলে সাজেকের সঙ্গে বাইরের এলাকার স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা, খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হওয়ায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে’।

নতুন জয় চাকমা বলেন- ‘সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই সংকটের সবচেয়ে বড় শিকার হচ্ছেন সাধারণ সাজেকবাসী। আমরা সাজেকবাসী এই দুরঅবস্থা থেকে মুক্তি চাই। আমরা আর কোনো জনস্বার্থ বিরোধী অবরোধ, ভয়ভীতি ও চরম অনিশ্চয়তার মধ্যে বসবাস করতে চাই না। আমি দীর্ঘদিন ইউপিডিএফের অপশাসনের মধ্যে অবস্থান করেছি। সেই সময় আমার অভিজ্ঞতায় দেখেছি, ইউপিডিএফ-এর দলীয় স্বার্থে সাধারণ মানুষকে বিভিন্ন কর্মসূচিতে সম্পৃক্ত করার জন্য মৃত্যুর হুমকি দেওয়া হতো। একারণে অনেকেরই ইচ্ছার বিরুদ্ধে কর্মসূচিতে অংশ নিতে বাধ্য হতেন। বিশেষ করে সাজেকের চলমান জনস্বার্থ বিরোধী অবরোধ কর্মসূচিতে সাধারণ মানুষকে মাঠে নামানো এবং কর্মসূচির পক্ষে অবস্থান নিতে বাধ্য করার যে হীন প্রবণতা আমাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। মানুষ হিসেবে নিজের দায়িত্ববোধ থেকে, সাজেক এবং একজন সাধারণ জুম্ম হিসেবে স্বজাতির প্রতি নিজের কর্তব্যবোধ থেকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। সম্প্রতি সাজেক অবরোধ নিয়ে ইউপিডিএফের উসকানি, প্ররোচনা এবং ষড়যন্ত্র অব্যাহত রয়েছে’।

নতুন জয় চাকমা বলেন – বাস্তব অভিজ্ঞতা ও ব্যক্তিগত উপলব্ধি থেকে আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি যে, সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি হিসেবে আমার পক্ষ থেকে এই সংগঠনের কার্যক্রম ও সাংগঠনিক ভূমিকা থেকে সম্পূর্ণ সরে দাঁড়াচ্ছি এবং সংগঠনটিও বিলুপ্তি ঘোষণা করছি। এই প্রেক্ষিতে আমি সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি পদ থেকে পদত্যাগ করছি; সাজেক কার্বারী এসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করছি এবং অনির্দিষ্টকালের জন্য যে অবরোধ ঘোষণা করা হয়েছিল, সেই অবরোধ প্রত্যাহার করে নিচ্ছি’।

‘জীবনের ঝুঁকি থাকলেও সাজেকের মানুষের বৃহত্তর মঙ্গলের জন্য সত্য প্রকাশ এবং ন্যায়সংগত অবস্থান গ্রহণ থেকে আমি পিছপা হব না। সাজেকবাসীর দুর্শার অবসান হোক। মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হোক’- যোগ করেন নতুন জয় চাকমা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচিত হলে বৈষম্য দূর করে এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করব-দীপেন দেওয়ান

কাপ্তাইয়ে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মুক্তিযুদ্ধ ও ২৪’র গণঅভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাঘাইছড়িতে দোয়া মাহফিল

কাউখালীতে পাহাড় ঘেঁষে কয়েকশত পরিবারের ঝুঁকিপুর্ন বসবাস

জুরাছড়িতে আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মানিকছড়িতে প্রান্তিক কৃষকরা পেলেন কৃষি উপকরণ, বীজ, সার ও চারা

‎পৌষ সংক্রান্তিতে রাঙামাটি আইটি স্কুলে বর্ণিল পিঠা উৎসব

খাগড়াছড়িতে যুবদলের ৫ নেতাকর্মী আটক

কাপ্তাইয়ে যুবলীগের বিক্ষোভ সমাবেশ 

error: Content is protected !!
%d bloggers like this: