বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‎পৌষ সংক্রান্তিতে রাঙামাটি আইটি স্কুলে বর্ণিল পিঠা উৎসব

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ১৫, ২০২৬ ১১:০৭ অপরাহ্ণ

পৌষ সংক্রান্তি উপলক্ষে ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাঙামাটি আইটি স্কুলে আয়োজন করা হয় বর্ণিল পিঠা উৎসব ২০২৬। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে আনন্দমুখর ও প্রাণবন্ত।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, সাঝ পিঠা ও ছাইন্না পিঠাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী দেশীয় পিঠা পরিবেশন করা হয়।

‎পিঠা উৎসবে শিক্ষার্থীরা উৎসাহ ও আনন্দের সঙ্গে অংশ নেয়। এই আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আগ্রহ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‎স্কুল কর্তৃপক্ষ জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরেও নিজেদের শেকড়, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের সঙ্গে পরিচিত করে তোলে। গান, গল্প ও আড্ডার মধ্য দিয়ে উৎসবটি সফলভাবে সম্পন্ন হয়।

‎রাঙামাটি আইটি স্কুল কর্তৃপক্ষ ভবিষ্যতেও শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি জেলা পরিষদের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নানিয়ারচরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় / শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

জাতীয় প্রবাসী দিবসে সিআইপি সম্মাননা পেলেন শফিকুল ইসলাম রাহী

আবাসিক প্রকৌশলী থাকেন রাঙামাটিতে / নিরাপত্তা প্রহরী দিয়ে চলছে কাউখালী বিদ্যুতের সাব স্টেশন, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি

বই মেলায় কামাল হোসেন টিপুর উপন্যাস ‘অভিমান’

কাউখালীত রেশম উন্নয়ন বোর্ডের সেমিনার অনুষ্ঠিত 

দারিদ্র্য পরিবারের মাঝে দীঘিনালা জোনের অর্থ সহায়তা 

দীঘিনালায় দুঃস্থ অসহায় প্রতিবন্ধীর সেনাবাহিনীর অর্থ সহায়তা 

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩ লক্ষ টাকার সেগুন কাঠ জব্দ

error: Content is protected !!
%d bloggers like this: