বৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে হাতির আক্রমনে এক নারীর মৃত্যু 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ২১, ২০২২ ১২:৫০ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমনে এক মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত পরিচয় নারীর মৃত্যু হয়েছে। গেল বুধবার  রাতে যেকোন  সময় ঘটনা এ ঘটে বলে জানান বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ।

তিনি জানান, কাপ্তাই নৌ বাহিনী সড়কের আশেপাশে এলাকায় সন্ধ্যার পর বন্য হাতির দল খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে এবং অনেক সময় মূল সড়কে অবস্থান নিয়ে থাকে। মানসিক ভারসাম্যহীন এই মহিলা এ সময় হাতির সামনে পড়লে হাতি তাকে আক্রমন করলে ঘটনাস্থলে মহিলার মৃত্যু হয়।

এদিকে অজ্ঞাত মহিলা হাতির আক্রমনে নিহত হওয়ার খবর জানার পর রাতে ঘটনাস্থলে যান কাপ্তাই ফাঁড়ির পুলিশ সদস্য এবং বন বিভাগের কর্মীরা। এইসময় ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ ও কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত মহিলার লাশটি উদ্ধার করে কাপ্তাই লগগেইটে নিয়ে আসে।

পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান জানান, যেহেতু এটি একটি মানসিক ভারসাম্যহীন মহিলার লাশ, তাই আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় প্রশাসনের সাথে আলাপ করে নিহত মহিলার জানাজার ব্যবস্থা করব।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চিৎমরমের কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু

বাঘাইছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ দোকান পুড়ে ছাই

বিলাইছড়িতে বৃষ্টিতে প্লাবিত ফসলি জমি, আতঙ্কে পাহাড়ের মানুষ, বিদ্যুৎ-যোগাযোগ বিচ্ছিন্ন

বিলাইছড়িতে বর্ণিল আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রমজান মাসে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয়ের বিশেষ কর্মসূচি

বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে কাপ্তাইয়ে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সেলাই মেশিন বিতরণ

কাপ্তাইয়ে ৬৭৫ জন মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

জাতির পিতার জন্ম বার্ষিকীতে পুলিশের খাবার বিতরণ

রাঙামাটি জেলা পরিষদের নতুন চেয়ারম্যান কাজল তালুকদারের সাক্ষাৎকার

সাফজয়ী পাহাড়ের মেয়েদের সংবর্ধনা দিতে রাঙামাটিতে প্রস্তুতি

error: Content is protected !!
%d bloggers like this: