শনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেকে ইঁদুর বন্যায় খাদ্যঝুঁকিতে থাকা ৪৬৬ জুমিয়া পরিবারকে খাদ্য সহায়তা প্রদান শুরু

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ

ইঁদুর বন্যার কারণে সাজেক ইউনিয়নের মোট ৪৬৬টি ক্ষতিগ্রস্ত জুমিয়া পরিবারের মাঝে খাদ্য প্যাকেজ বিতরণ শুরু হয়েছে। উক্ত প্যাকেজের আওতায় প্রতি পরিবারকে ২ মাসের খাদ্য প্যাকেজ সহায়তা পাবে। প্রতি প্যাকেজে থাকবে ৬০ কেজি চাউল, ২ কেজি লবণ, ২ লিটার সয়াবিন তৈল, ১ কেজি মসুর ডাল এবং ৫০০ গ্রাম সিদোল শুটকি।

স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্ক এর পৃষ্ঠপোষকতায় এবং কারিতাস বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায় স্থানীয় জাবারাং কল্যাণ সমিতি এই কার্যক্রম বাস্তবায়ন করছে।
আজ (শনিবার) বিকেলে সাজেক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কাইচ্যা পাড়া, জাম পাড়া, অরুন পাড়া ও লংতিয়ান পাড়া হতে মোট ১০৫ পরিবারকে খাদ্য প্যাকেজ সহায়তা প্রদান করা হয়েছে।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা, সাজেক থানার উপ-পরিদর্শক মো: মামুন, ইউপি সদস্য যথাক্রমে জপুথাং ত্রিপুরা, মন্টু কুমার ত্রিপুরা ও বনবিহারী চাকমা, জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরা উপস্থিত ছিলেন।

উপকারভোগীদের সাথে কথা বলে জানা যায়, প্যাকেজ সামগ্রী নিয়ে বাড়ি পৌঁছাতে রাত ৭-৮ টা বাজতে পারে। বিতরণ স্থান থেকে পায়ে হেঁটে আরও ৬-৭ ঘন্টা পথ পাড়ি দিতে হবে জানালেন অরুণপাড়া নিবাসী দুলী ত্রিপুরা।

দুলি ত্রিপুরা’র স্বামী নেই। ২টা মেয়ে সন্তান নিয়ে তার সংসার। বড় মেয়ের পড়ালেখা পঞ্চম শ্রেণীর পর আর চালিয়ে নিতে পারেনি। সেই বছর কঠিন অসুখ হলে দীর্ঘদিন অসুস্থতা ভোগ করতে হয় এবং শেষে পঙ্গুত্ব বরণ করতে হয়। ইঁদুর বন্যার প্রাদুর্ভাব তার ২ আড়ি ধানের জুম ফসল সম্পূর্ণ নষ্ট করে দেয়। কি করবে কোন দিশাই পাচ্ছিলো না দুলি ত্রিপুরা। জাবারাং সংস্থার এই প্যাকেজ সহায়তা তাকে নতুন করে বেঁচে থাকার আশা জাগিয়েছে জানান, দুলি ত্রিপুরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাজার মনিটরিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর

ঢাবি’র ভিপি সাদিক: যাঁর শিক্ষা জীবনের ভিত গড়েছে ‘খাগড়াছড়ি বায়তুশ শরফ’

জুরাছড়িতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত

খাগড়াছড়িতে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / প্রাণঘাতি সংঘাত আর অস্ত্র দিয়ে শান্তি ফেরানো যায় না-ইউপিডিএফ গণতান্ত্রিক

শেখ রাসেলের জন্মদিনে কাপ্তাই হ্রদে নৌকা বাইচ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গ্রান্ডহোম

বিদ্যা লাভের আশায় কাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সরস্বতী পূজা অনুষ্ঠিত

রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ১৭তম মহাপ্রয়ান দিবস পালিত

চন্দনাইশে মাসব্যাপী গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তা মেলার উদ্বোধন ​

রাঙামাটিতে মাঠ স্কুল পাঠক্রম হালনাগাদ বিষয়ক কর্মশালা

error: Content is protected !!
%d bloggers like this: