বুধবার , ২১ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশে বরমা শ্রী শ্রী শ্মশান কালীবাড়ি কমিটির উদ্যোগে শারদীয় শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ

প্রতিবেদক
মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম।
অক্টোবর ২১, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে বিভিন্ন পূজামণ্ডপ ও সনাতনী সুধীবৃন্দের মাঝে শারদীয় শুভেচ্ছা বার্তা এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। “বরমা শ্রী শ্রী শ্মশান কালীবাড়ি মহোৎসব উদ্যাপন পরিষদ”-এর পক্ষ থেকে এ সৌজন্যমূলক কর্মসূচির আয়োজন করা হয়।

​সংগঠনের সভাপতি শ্রীযুক্ত বাবু লিটন দাশের সৌজন্যে চন্দনাইশ উপজেলার বরমা ও মাইগাতা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে মণ্ডপ পরিচালনা কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য সুধীবৃন্দের হাতে উৎসবের এসব শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

​শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন তপন চক্রবর্তী, বরমা ইউনিয়নের ইউপি সদস্য সাখাওয়াত হোসেন টিপু, মোঃ সোলায়মান, যীশু তালুকদার, উত্তম মিত্র, রানা প্রসাদ ও সুমন সহ স্থানীয় সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

​উপহার বিতরণ শেষে নেতৃবৃন্দ উৎসবের শান্তি, সম্প্রীতি ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বলেন, “শারদীয় দুর্গোৎসব শুধু আনন্দের বার্তা নিয়ে আসে না, এটি সমাজ ও মানুষের মধ্যে সৌহার্দ্য ও মেলবন্ধনকে আরও দৃঢ় করে। সম্প্রীতির এই ধারা যেন চিরকাল বজায় থাকে।”

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কেপিএম হরিমন্দিরে নৃত্যনাট্য “রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারী” দর্শকের অকুণ্ঠ প্রশংসা অর্জন

মহালছড়িতে বৃষ্টি উপেক্ষা করে গণঅভ্যুত্থান দিবসে বিজয় র‍্যালি

দল-মত নির্বিশেষে অশ্রুসিক্ত নয়নে খাগড়াছড়িতে ইব্রাহিম খলিলকে বিদায়

কাপ্তাইয়ে পুজা মন্ডপে বিজিবির আর্থিক অনুদান

মুরালী পাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মাটিরাঙ্গায় ভারতীয় পণ্যসহ একজন আটক

নতুন সদস্য নিচ্ছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন

ঈদগাঁওয়ে ব্রেস্ট ফিডিং কর্ণারের দাবি জানিয়েছেন এনসিপি

সম্প্রীতি এবং সৌহার্দ্যের বার্তা দিয়ে বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে শুভ বড়দিন উদযাপন

বিলাইছড়িতে যুব উন্নয়নের জনসচেতনতামূলক প্রশিক্ষণ

error: Content is protected !!
%d bloggers like this: