বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

‎রাঙামাটিতে দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদারে তরুণদের এগিয়ে আসার আহ্বান ‎

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ১৩, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ণ

রাঙামাটিতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ খাতে দুর্নীতি প্রতিরোধে স্থানীয় পর্যায়ে নেওয়া বিভিন্ন উদ্যোগের অভিজ্ঞতা ও অর্জন তুলে ধরেন অংশগ্রহণকারীরা। একই সঙ্গে তরুণদের আরও বেশি সম্পৃক্ত করে এ ধরনের উদ্যোগকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

‎‎বুধবার (১২ আগস্ট) রাঙামাটি সদরের স্প্রীং ব্রিজ রেস্টুরেন্টে সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি রাঙামাটির আয়োজনে এ অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাক্টিভ সিটিজেনস গ্রুপের (এসিজি) দেড় শতাধিক সদস্য অংশ নেন।

সভায় ২০২২ সাল থেকে বাস্তবায়িত “প্যাক্টা” প্রকল্পের আওতায় শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ খাতে পরিচালিত বিভিন্ন নাগরিক উদ্যোগের অগ্রগতি, অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়। পাশাপাশি এসব উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতা ও শিক্ষণীয় বিষয় নিয়ে অংশগ্রহণকারীরা মতবিনিময় করেন। তরুণদের আরও সম্পৃক্ত করে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে কীভাবে শক্তিশালী করা যায়, সে বিষয়েও আলোচনা হয়।

‎সনাক রাঙামাটির সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমার সভাপতিত্বে এবং সনাক সদস্য রেজাউর রশিদ পাপ্পুর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সনাকের সহ-সভাপতি এস এম মঈন উদ্দিন। সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান।

‎সভায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাবে কাজী শফিকুর রহমান বলেন, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অন্যকে পরিবর্তনের কথা বলার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। নিজে শুদ্ধ না হলে অন্যকে শুদ্ধ করা সম্ভব নয়। স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতা ও অর্জনকে কাজে লাগিয়ে সচেতন নাগরিকদের পাশাপাশি তরুণ ও তরুণ সংগঠকদের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

‎স্বাগত বক্তব্যে সনাকের সহ-সভাপতি এস এম মঈন উদ্দিন বলেন, স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করতে তরুণদের এগিয়ে আসতে হবে। দেশের বিভিন্ন আন্দোলনে তরুণরা যেভাবে ভূমিকা রেখেছে, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনেও তাদের সক্রিয় হতে হবে।

‎সভাপতির বক্তব্যে সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য পূর্বসূরিরা বিভিন্ন সময়ে আত্মত্যাগ করেছেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তরুণ প্রজন্মকে সেই ধারাবাহিকতায় নতুন করে ভূমিকা রাখতে হবে। তিনি তরুণদের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

‎সভায় আরও বক্তব্য দেন সনাক রাঙামাটির সাবেক সভাপতি নিরূপা দেওয়ান ও অঞ্জুলিকা খীসা এবং সনাক সদস্য সীমা দেওয়ান, মুজিবুল হক বুলবুল, গৈরিকা চাকমা, মোহাম্মদ আলী ও শামীম আরা বেগম।

‎এ সময় সনাক ও টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট সুম্মিতা চাকমা, সনাক সদস্য অ্যাডভোকেট রাজিব চাকমা ও সুনেন্টু চাকমাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

‎সভা শেষে সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমার নেতৃত্বে অংশগ্রহণকারীরা দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করে শপথ পাঠ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে বিএনপির মাইকিং

খাগড়াছড়িতে মহান মে দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

রুমায় পরিবার পরিকল্পনার বিভাগের বিশেষ সেবা ক্যাম্পের সমাপনী

কাপ্তাইয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

রামগড়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দূরন্ত লামকুপাড়া যুব স্পোর্টিং ক্লাব

রামগড়ে একরাতে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ

বাঘাইছড়িতে জমি বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, আহত-১০

পাহাড়ে বুনো ফুলগুলো সঠিকভাবে ফুটানোর দায়িত্ব আমাদের –শিক্ষা অফিসার নিরালা কান্তি

কক্সবাজারে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

কাপ্তাই জাতীয় উদ্যানে ৭ ফুট লম্বা অজগর সাপ অবমুক্ত

error: Content is protected !!
%d bloggers like this: