মঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

অসহায় উবেন্টু চাকমার পাশে বিদায়ী মহালছড়ি ইউএনও শিবু দাশ

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি।
নভেম্বর ১৭, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুর্গম ধুমনিঘাটের বাদলঘাট এলাকার গহিনে নিজ বাড়িতে রান্না করতে গিয়ে গরম তেলের কড়াই শরীরে পড়ে গুরুতর দগ্ধ হয়েছেন অমলকান্তি চাকমন৷ ছেলে উবেন্টু চাকমা। এতে তাঁর বুক ও পেটের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়।

গত (১০ নভেম্বর) থেকে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তিনি। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছিল স্বজনদের।

এমন পরিস্থিতিতে দগ্ধ ব্যক্তির অসহায়ত্বের খবর পেয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন মহালছড়ির বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবু দাশ। তিনি সরেজমিনে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সপ্তাহে গরম তেলের কড়াই শরীরে পড়ে গুরুতর দগ্ধ হওয়ার পর তাঁকে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি দেখে তাঁর বাবা উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়ার চিন্তা করেন। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার দীপংকর ধর তাঁকে আশ্বস্ত করেন যে, প্রয়োজনীয় চিকিৎসা এখানেই দেওয়া সম্ভব। পরে তাঁর তত্ত্বাবধানে চিকিৎসা চলতে থাকে।

সংশ্লিষ্টদের মতে, এতটা গুরুতর দগ্ধ রোগীর চিকিৎসা মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরনের ঘটনা প্রথম। দুর্গম এলাকার একটি অসহায় পরিবারের জন্য এমন সংকটময় সময়ে স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবা পাওয়া এবং প্রশাসনের পক্ষ থেকে সহায়তা পাওয়া কিছুটা স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

দুর্গম এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিদায়ী ইউএনও শিবু দাশের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা পেয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়ির ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে ৩৫তম কঠিন চীবর দান সম্পন্ন 

রাঙামাটিতে নিয়ম বহির্ভূত ও বৈষম্যমূলক প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিলের দাবি

দুদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা

কাউখালীতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন 

এবার নিজ উদ্যোগে সড়ক মেরামত করলো রামগড় বিএনপি

শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব

অবহেলার শিকার রাজস্থলীর শিক্ষা খাত: শিক্ষক সংকটে অকৃতকার্য ৬৬ শতাংশ

মন্ত্রী বীর বাহাদুরের সাথে সাক্ষাৎ করলেন কাপ্তাইয়ের বীর কুমার

কাপ্তাইয়ে উৎপাদিত ধনেপাতা যাচ্ছে সারাদেশে

ভোটার তালিকায় পার্বত্য চট্টগ্রামের জন্য দেয়া শর্ত বাতিল ও সময় বৃদ্ধির দাবী নাগরিক পরিষদের

error: Content is protected !!
%d bloggers like this: