রবিবার , ২৩ জুলাই ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মন্ত্রী বীর বাহাদুরের সাথে সাক্ষাৎ করলেন কাপ্তাইয়ের বীর কুমার

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
জুলাই ২৩, ২০২৩ ৬:১৯ অপরাহ্ণ

 

৪০ দিনে দেশের ৬৪ জেলা ভ্রমনকারী রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর বাসিন্দা বীর কুমার তনচংগ্যা রবিবার সৌজন্য সাক্ষাৎ করেছেন পার্বত্য  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং  এমপির এর সাথে।

রবিবার (২৩ জুলাই) সকালে বান্দরবান জেলা শহরস্থ  পার্বত্যমন্ত্রীর বাসভবনে গিয়ে তিনি সাক্ষাৎ  করেন।

সাক্ষাৎ শেষে মুঠোফোনে  বীর কুমার তঞ্চঙ্গ্যা জানান, আমি আজ অনেক বেশি আনন্দিত। পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর স্যারের সাথে দেখা করতে পেরেছি এবং দেশের ৬৪টি জেলা ভ্রমনের বিভিন্ন স্মৃতি উনার কাছে তুলে ধরেছি। উনি সব শুনে অনেক খুশী হয়েছেন। সেইসাথে আমার এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি আমাকে অনেক মুল্যবান কিছু দিক নির্দেশনা প্রদান করেছেন।

এছাড়া আমি আমার পরবর্তী ইচ্ছা ভারতের ২৮টি রাজ্য ভ্রমনের কথা পার্বত্যমন্ত্রীকে জানিয়েছি। এসময় তিনি ভারতে ভ্রমণের জন্য আমাকে সহযোগীতার আশ্বাস প্রদান করেছেন। এছাড়া তিনি আমার এই অর্জনে খুশী হয়ে আমাকে পুরস্কৃত করেছেন।

প্রসঙ্গত, কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়ন এর বাসিন্দা বীর কুমার তঞ্চঙ্গ্যা একজন ভ্রমনপিপাষু ব্যক্তি। যিনি গত ৮ই জুন দেশের ৬৪টি জেলা ভ্রমন করতে সাইকেল নিয়ে বের হন। এবং গত ১৮ জুলাই ৪০ দিনে বাংলাদেশের ৬৪টি জেলা ভ্রমন সমাপ্ত করে রাঙামাটির কাপ্তাইয়ে নিজ জন্মস্থানে ফিরে আসেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে ভোটার হালনাগাদ কাগজপত্রে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

রামগড় ইউএনওর বিরুদ্ধে দুই শ্রমিককে হয়রানীর অভিযোগ

বৃহত্তর স্বার্থের জন্য বৃহত্তর ঐক্য প্রয়োজন-পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

জাতীয় যুব দিবস উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন

রুমায় ব্রাকের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

দীঘিনালা সরকারি কলেজে মংসুইপ্রু চৌধুরী / শিক্ষার সাথে সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়ার মেলবন্ধন সময়ের দাবি

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

বাঘাইছড়ি বটতলী নদীর উপর ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

ঘোষিত হলো নানিয়ারচর মহিলা দলের নয়া কমিটি

error: Content is protected !!
%d bloggers like this: