বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২৫ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাজস্থলীতে ভোটার হালনাগাদ কাগজপত্রে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি
জানুয়ারি ৩০, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ

রাজস্থলী উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং হেডম্যানদের বিরুদ্ধে সিল, স্বাক্ষর, প্রত্যয়নপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্রের জন্য নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ তুলেছে উপজেলার তিনটি ইউনিয়নের সাধারণ জনগণ। সরকারিভাবে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার নির্দেশনা থাকলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চেয়ারম্যান সার্টিফিকেটের জন্য ১শত টাকা থেকে ৩শত টাকা, হেডম্যান প্রতিবেদনের জন্য ৩শত থেকে ৫০০ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে বলে জানায় অনেক ভুক্তভোগী জনসাধারণ। এছাড়াও রোহিঙ্গা নয় সনদসহ অন্যান্য কাগজপত্র তৈরিতেও টাকা নেওয়া হয়েছে বলে জানায় ভুক্তভোগীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় নিম্ন আয়ের মানুষ।

নতুন ভোটার ইচ্ছুকদের চেয়ারম্যান সার্টিফিকেট, প্রত্যয়নপত্র এবং হেডম্যান প্রতিবেদনসহ বিভিন্ন বৈধ কাগজপত্র তৈরি করতে গিয়ে এমনই অনৈতিক অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন নতুন প্রজন্মসহ অভিভাবকরা। উপজেলার ১নং গাইন্দ্যা, ২নং ঘিলাছড়ি এবং ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং হেডম্যানদের বিরুদ্ধে এমনই অভিযোগ জানিয়েছে স্থানীয় জনসাধারণ।

ভুক্তভোগী জানান, কোনো ধরনের সনদ বা কাগজে সীল এবং স্বাক্ষর প্রয়োজন হলে সচিব সাহেব ৫০ টাকা দাবি করেন। এটি বাধ্যতামূলক না হলেও টাকা না দিলে কাজ সম্পন্ন হয় না।

এই বিষয়ে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমার সাথে কথা হলে তিনি জানান, আমরা সরকার কর্তৃক ধার্যকৃত নিয়ম অনুযায়ী টাকা নিচ্ছি। এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে গণমাধ্যমে কথা বলতে অস্বীকৃতি জানান তিনি।

হেডম্যান প্রতিনিধির সাথে কথা বললে তিনি ঐ বিষয়গুলো অস্বীকার করে বলেন, মানুষ অহেতুক বিভ্রান্তি ছড়াচ্ছে হেডম্যান কার্যালয়ের।

রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র এই বিষয়ে বলেন, অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে আমাদের কাছে একাধিক অভিযোগ এসেছে। আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি যাতে জনগণের কোনধরনের ভোগান্তি না হয়। আমরা আইন-শৃঙ্খলা মিটিংয়ে এই বিষয়টি নিয়ে জোরালোভাবে আলোচনা করেছি যেনো কেউ তাদের নিয়ম না ভাঙেন। কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আমরা তৎক্ষণাৎ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়াও রাজস্থলীতে নয়জন হেডম্যান রয়েছেন তাদের সাথেও আমরা এই বিষয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে আইএফআইসি ব্যাংকের উপশাখা উদ্বোধন

বিলাইছড়িতে মহান বিজয় দিবস পালিত

কাপ্তাইয়ের দূর্গম বারুদগোলা মৌজায় শতবর্ষী জটাধারী বটগাছ দেওদুলং

রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা বিএনপি-জামাতসহ ৮ প্রার্থীর

কাপ্তাইয়ের রাইখালীর পানছড়ি ঝর্ণাঃ যে ঝর্ণায় জলধারা থাকে সারা বছর 

ঈদগাঁওয়ে ২ লাখ টাকার চুক্তিতে সিএনজি চালককে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিল পুলিশ!

জুরাছড়িতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপি’র অবস্থান কর্মসূচি পালন

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সকল সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে- পার্বত্য প্রতিমন্ত্রী

বায়ান্ন’র ভাষা আন্দোলনই স্বাধীন বাংলাদেশ সৃষ্টির সূতিকাগার-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

error: Content is protected !!
%d bloggers like this: