শনিবার , ৩০ মে ২০২৬ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে গাইনী মেডিক্যাল ক্যাম্পেইন

প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক
মে ৩০, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ

রাঙামাটি জেলার লংগদু উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু সেনা জোন সদরের উদ্যোগে স্থানীয় ও সুবিধাবঞ্চিত নারীদের জন্য একটি বিশেষ গাইনি চিকিৎসা ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের নারীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয়।

ক্যাম্পেইনে অংশ নেওয়া স্থানীয় নারীরা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের প্রতি গভীর সন্তুষ্টি ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা তাদের দায়িত্বেরই একটি অংশ এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে শনাক্তকৃত জটিল রোগীদের প্রয়োজনীয় ফলো-আপ চিকিৎসাও বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন কর্তৃক পর্যায়ক্রমে নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে দুর্গম পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে অকুতোভয়ে কাজ করে যাচ্ছে। পাহাড়ি এলাকায় রাস্তাঘাট নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, বিদ্যুৎ ও পানি সরবরাহ, দুর্যোগকালীন সহায়তা এবং নিয়মিত চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে সেনাবাহিনী প্রমাণ করেছে যে, তারা কেবল দেশের সীমান্তরক্ষকই নয়, বরং অসহায় ও সাধারণ মানুষের আস্থার এক অনন্য ঠিকানা। ভবিষ্যতেও জনকল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সেনাবাহিনী।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

ASTHA প্রকল্পে ৮ জন লোক নিয়োগ দেবে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস্

কাপ্তাই সেনা জোনের আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালন

রাঙামাটি সদর উপজেলার টোল আদায় কেন্দ্রটি গোপনে টেন্ডার আহবানের অভিযোগ

চতুর্থ সঙ্গরাজ ভদন্ত তিলকানন্দ মহাথেরোর জাতীয় অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু

কাপ্তাই শিলছড়ি দূর্গা মন্দির ও লোকনাথ মন্দিরের নেতৃত্বে সুনীল-লিটন

দুর্গম বিলাইছড়ির বড়থলি উচ্চ বিদ্যালয় ভবন আছে নেই পাঠদান কার্যক্রম

বিলাইছড়িতে এসএসসিতে পাসের হার ৬৪.৮৫ শতাংশ 

রডের লাগামহীন দামে নির্মাণকাজে স্থবিরতা

চার নেতা খুনে জড়িতদের গ্রেফতার ও ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দেয়ার দাবিতে বিক্ষোভ

error: Content is protected !!
%d bloggers like this: