বুধবার , ২৮ জুন ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সেনাবাহিনী ও পুলিশের অভিযানে অস্ত্রসহ ২ চাঁদাবাজ আটক

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্হলী, রাঙামাটি
জুন ২৮, ২০২৩ ১২:০৫ অপরাহ্ণ

কাপ্তাই সেনা জোন এবং কাপ্তাই থানা পুলিশের যৌথ অভিযানে গরুর ট্রাক এবং অন্যান গাড়ি হতে চাঁদাবাজি করার সময় মং মারমা (৪৫) এবং অংসি মং মারমা (৩৫) কে গ্রেফতার করা হয়।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা কাপ্তাই, গোপন তথ্যের ভিত্তিতে খবর পাওয়া যায় যে,গত ২৭ জুন দিবাগত রাত আনুমানিক ১ ঘটিকায় কাপ্তাই উপজেলার বালুচরা ষ্টিল ব্রিজের প্বার্শে নির্জন স্থানে কাপ্তাই লিচুবাগান রাস্তা দিয়ে গমনাগমনকারী গাড়ি আটকিয়ে ৫-৬ জন ব্যক্তি চাঁদা আদায় করছে।

এই সময় কাপ্তাই জোন হতে ওয়ারেন্ট অফিসার মোঃ ফারুক এর নের্তৃত্ব একটি টহল এবং কাপ্তাই থানা হতে ওসি জসিম উদ্দিনে নেতৃত্বে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করলে ২ ব্যক্তিকে চাঁদাবাজিতে ব্যবহৃত ১টি এলজি, ৩ রাউন্ড কার্তুজ, ২টি মোবাইল ফোন ও চাঁদার নগদ অর্থসহ আটক করা হয়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে বাকি ৩-৪ জন সন্ত্রাসী পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বাসি মং মারমা এবং অংসি মং মারমা উভয়ের ঠিকানা চন্দ্রঘোনা থানার কারিগর পাড়া এলাকায়।

বাসি মং মারিমা পূর্বে জেএসএস (মূল) এর হয়ে চাঁদাবাজি করার সময় আইন শৃংখলা বাহিনীর নিকট গ্রেফতার হয়ে এক বছর কারা ভোগ করে। এছাড়াও তাঁর বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে।

চাঁদাবাজির ব্যাপারে কাপ্তাই জোনের কর্নেল মোঃ নূর উল্ল্যাহ জুয়েল,পিএসসি বলেন বাংলাদেশ সেনাবাহিনী এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিরলস ভাবে কাজ করছে। এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রনে কাপ্তাই জোন কঠোর অবস্থানে রয়েছে। তাই প্রতিটি এলাকায় জনগণকে সন্ত্রাস প্রতিরোধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আন্দোলন ও আল্টিমেটাম শেষে রাবিপ্রবি পেল নতুন উপাচার্য

বাঘাইছড়িতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন

কাপ্তাইয়ে ‎আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রচারাভিযান

রাঙামাটি সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

রাঙামাটিতে ৩ দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বাঘাইছড়িতে প্যানেল মেয়র কাপ ও মুক্তিযোদ্ধা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

চবিতে ভর্তিচ্ছুকদের জন্য পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ‘হেল্প ডেস্ক’

রুমায় গালেঙ্গা ইউনিয়নে সোলার প্যানেল বিতরণ

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা

কাপ্তাই সীতা পাহাড়ে বন্য হাতির আক্রমনে শিক্ষার্থীর মৃত্যু

error: Content is protected !!
%d bloggers like this: