শনিবার , ৩০ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ছাত্রদলের খতমে কোরআন ও দোয়া মাহফিল ‎

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ৩০, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৩০ মে) বাদ জোহর রাঙামাটি শহরের দারুস সালাম মাদরাসায় রাঙামাটি জেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করা হয়।

‎খতমে কোরআন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ওলি আহাদ এবং সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি।

‎এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক গালিব হাসান, সহ-সভাপতি জ্যোতি চাকমা, সহ-সভাপতি আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক হাসান ইমরানসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎অনুষ্ঠানে মাদরাসার এতিম শিক্ষার্থীরাও অংশ নেয়। এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশগঠনে তাঁর অবদানের কথা স্মরণ করেন উপস্থিত নেতাকর্মীরা। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানিকছড়িতে বিভিন্ন জলাশয়ে মৎস্য পোনা বিতরণ

মহালছড়িতে বৃষ্টি উপেক্ষা করে গণঅভ্যুত্থান দিবসে বিজয় র‍্যালি

নানিয়ারচর বিদ্যালয় ভিত্তিক পুষ্টি মেলা

কাপ্তাই আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাপ্তাইয়ে কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টায় থানায় মামলা

সাত জঙ্গি ও তিন কেএনএফ সদস্যকে রাঙামাটির জেল হাজতে প্রেরণ; চাওয়া হয়নি রিমান্ড

সাজেক পর্যটন কেন্দ্রে আগুনে পুড়ল ১২০টি স্থাপনা: ৩ ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে

জেএসএস কোন জাতিগোষ্ঠীর বিরুদ্ধে নয়- ঊষাতন তালুকদার 

কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের বিদায় ও বরণ / ভালো কাজ করলে সর্বক্ষেত্রে স্বীকৃতি পাওয়া যায়-সামশুদ্দোহা চৌধুরী

কাপ্তাইয়ে ষাটোর্ধ্ব অসুস্থ পিতা পুত্রের কোলে চড়ে আসলেন ভোট দিতে 

error: Content is protected !!
%d bloggers like this: