সোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে যৌতুকের ১০ লাখ টাকা পরিশোধ না করায় মারধরের অভিযোগ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ

 

কাপ্তাইয়ের তানিয়া আক্তারকে যৌতুক বাবদ ১০ লাখ টাকা না দেওয়ায় মারধর করে বাপের বাড়ি পাঠিয়ে দেয়ার অভিযোগ  উঠেছে ।

সোমবার (২০ফেব্রুয়ারি) নির্যাতনের স্বীকার  তানিয়া আক্তার সু-বিচার চেয়ে কাপ্তাই প্রেসক্লাবে একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পত্রে জানা যায় ৫ বছর পূর্বে চট্রগ্রাম জেলার  রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দ বাড়ীর  ইব্রাহিম সওদাগারের ছেলে মো.পারভেজ এর সাথে তানিয়া আক্তার এর  ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ হয়।  তাদের সংসারে ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।গত আটমাস পূর্বে স্বামী পারভেজ আলম, তার বোন আমেনা,দুই ভাই মোরশেদ আলম ও খোরশেদ আলম আমার বাবার নিকট হতে  যৌতুক বাবদ দশলাখ টাকা নিয়ে আসার দাবি করে। আমি বাবার বাড়ী হতে টাকা না আনায় অভিযুক্তরা আমাকে মারধর করে বাপের বাড়ী পাঠিয়ে দেয়। এ যাবৎ আমার বাবার বাড়ী অবস্থান করছি।  আমার স্বামী ও উপরোক্ত অভিযোগ কারিদের  বিরুদ্ধে রাঙ্গামটি আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করি।যার মামলানং-১১৭/২০২২।যা এখন বিচারাধীন আছে।এবং আমি কেন মামলা করলাম তা তুলে নেওয়ার জন্য আমাকে অশালীন ভাষায় গালমন্দ ও প্রাণনাশের হুমকি প্রদান করে। মামলা তুলে না নিলে আমাকে ও পরিবারের সবাইকে হুমকি প্রদান করে।

এ দিকে রাঙ্গামটি নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল পারভেজ আলম ও তার বোন আমেনা বেগমের বিরুদ্ধে গ্রেপ্তার জারি করে। তারা জামিনে এসে আমাকে পূনরায় হুমকি প্রদান করায় গত ১৮জানুয়ারি ২৩ইং তারিখ কাপ্তাই থানায় একটি ডায়রি করি। বর্তমানে তানিয়া আক্তার ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করে। অভিযুক্ত তানিয়ার স্বামী পারভেজকে এ বিষয়ে ফোন করা হলে বন্ধ পাওয়া যায়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরকারি ছুটির দিনে সাজেক ভ্যালিতে হাজারো পর্যটকের ঢল

কাউখালীতে সমাজ সেবা কার্যালয়ের চেক বিতরণ

বান্দরবানে আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাপ্তাইয়ে তাঁতীদলের সাথে জেলা বিএনপির যুগ্ম সম্পাদকের শুভেচ্ছা বিনিময়

রাঙামাটিতে শাবক প্রসবের সময় বন্য হাতির মৃত্যু

বিলাইছড়ি ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ

কাপ্তাইয়ে আওয়ামী লীগ নেতাকে তুলে নিয়ে মারধর; প্রতিবাদে সড়ক অবরোধ

রাঙামাটিতে ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক সেমিনার

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৩ নিয়ে রাঙামাটিতে সাংবাদিক ওরিয়েন্টেশন

দুর্গম বিলাইছড়ির বড়থলি উচ্চ বিদ্যালয় ভবন আছে নেই পাঠদান কার্যক্রম

error: Content is protected !!
%d bloggers like this: