সোমবার , ৮ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাউখালীতে স্বামীর নির্যাতনে ঘুমের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

প্রতিবেদক
আরিফুল হক মাহবুব, কাউখালী, রাঙামাটি।
ডিসেম্বর ৮, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ

স্বামী-স্ত্রীর ঝগড়া, কথা কাটাকাটি থেকে ধ্বস্তাধস্তি। এক পর্যায়ে স্বামীর বেধড়ক মারধরের পর অভিমান করে ঘুমের ওষুধ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন রাঙ্গামাটির কাউখালীর এক গৃহবধূ। ৭ ডিসেম্বর মধ্য রাতে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের সাপনালা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কাউখালী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।

নিহত শিবলী আক্তার (২৫) চট্টগ্রাম রাউজান উত্তর হিঙ্গলার প্রবাসী মোঃ আবু তাহেরের মেয়ে। তার সাফিন নামে দেড় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। শিবলীর স্বামীর নাম সফিকুল ইসলাম (৩৮)। সে বেতবুনিয়া সাপনালা পাড়া এলাকার আক্তার হোসেনের ছেলে।

কাউখালী থানার অতিরিক্ত দায়িত্বে থাকা ওসি (তদন্ত) আব্দুল খালেক জানান, ৬ ডিসেম্বর দুপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী ঝগড়াঝাটিতে লিপ্ত হয়। এসময় উত্তেজিত হয়ে তার স্বামী সফিকুল ইসলাম স্ত্রী শিবলী আক্তারকে বেধড়ক মারধর করে। ঐ দিন রাতে শিবলী আক্তার স্বামীর সাথে অভিমান করে ঘুমের ওষুধ খেয়ে অচেতন হয়ে পড়ে।

মধ্যরাতে তাকে অচেতন অবস্থায় প্রথমে রাউজান স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন। ৭ ডিসেম্বর শিবলী আক্তার মৃত্যুবরণ করে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। মৃতের শরীরের অনেক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ব্যাপারে নিহত শিবলী আক্তারের মা পারভিন আক্তার বাদী হয়ে নিহতের স্বামী সফিকুল ইসলাম পারভেজ ও তার ভাই মোঃ পিয়াসকে আসামী করে কাউখালী থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১( গ)/৩০ ও পেনাল কোড ৩০৬ ধারা মোতাবেক মামলা রুজু হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফাঁসিয়াখালী ইউনিয়ন শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

বাঘাইছড়িতে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বান্দরবানে বীর বাহাদুরসহ মনোনয়ন জমা দিলেন ৩ জন

দারিদ্রকে জয় করে ওয়াগ্গা স্কুলের রেশমী তালুকদার পেলেন জিপিএ -৫

কাপ্তাই বড়ইছড়ি পাড়া সার্বজনীন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত 

বর্ণিল সাজে সজ্জিত দীঘিনালার রাজপথ, কাল বিএনপি’র সম্প্রীতি সমাবেশ

নানিয়ারচরের বুড়িঘাট ইউনিয়নে স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

কাউখালীতে পাহাড়ের পাশে কয়েকশ পরিবারের ঝুঁকিপূর্ণ বসবাস

কল্পনা চাকমা কি নিখোঁজ? না-কি আত্মগোপন! পাহাড় কেন উত্তাপ্ত হয় বার বার?

পলাশ বড়ুয়া’র পরিবারকে খাগড়াছড়ি জেলা পরিষদের সহযোগীতা

error: Content is protected !!
%d bloggers like this: