বুধবার , ২৯ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই লেকে অভিযানে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ২৯, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই লেকে মৎস্য অধিদপ্তর ও বিএফডিসি এর সমন্বিত অভিযানে কাপ্তাই লেক  হতে ১ হাজার মিটার কারেন্ট জাল  জব্দ করা হয়েছে।

বুধবার (২৯ মে) দুপুর ২ টা  হতে  সন্ধ্যা ৭ টা পর্যন্ত কাপ্তাই  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা  আরিফুর রহমান এর নেতৃত্বে কাপ্তাই লেকের জেটিঘাট এলাকা  হতে বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি  পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ স্বীকার করার সময়  কাপ্তাই লেকে  এই  অভিযান পরিচালনা করা হয় বলে জানান সিনিয়র উপজেলা  মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। তিনি আরোও বলেন  অভিযানে নিষিদ্ধ ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার  আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

অভিযান শেষে জব্দকৃত জালগুলি সন্ধ্যা সাড়ে ৭ টায়  কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এলাকার বি এফ ডি সি এর অফিস প্রাঙ্গনে  পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময়  সিনিয়র উপজেলা  মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর   উপ-কেন্দ্র প্রধান  মোঃ জসিম উদ্দিন সহ কাপ্তাই নৌ পুলিশ এর সদস্যরা,  উপজেলা মৎস্য বিভাগ ও উপ-কেন্দ্রের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি পালিত

কেপিএম মহিলা ক্লাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠান

দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয় / কোচিংয়ের নামে টাকা আদায়

বাঘাইছড়ি মাতৃভাষা ব্যাডমিন্টন টূর্নামেন্টের চ্যাম্পিয়ন রুপেন ও তুহিন চাকমা 

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে কাপ্তাই ইফার খতমে কোরআন-পুরস্কার বিতরণ 

রাঙামাটি শহরে নতুন ভাড়ায় চলবে সিএনজি

রাঙামাটির লংগদুতে নৌকাডুবিতে দুজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১

রাঙামাটিতে ১০দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

চন্দনাইশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল: পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি

মারমা সংস্কৃতির উন্নয়নে সবার আন্তরিক সহযোগিতার আহবান

error: Content is protected !!
%d bloggers like this: