বুধবার , ৫ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

সু-শাসন প্রতিষ্ঠায় কাপ্তাইয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ৫, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ণ

‘গণতন্ত্র ও সুশাসন একে অপরের পরিপূরক। এ দুটি প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া গুজব প্রতিরোধ এবং আইন শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ রাঙামাটির কাপ্তাই উপজেলায় “সু-শাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদের গুরুত্ব এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা”  শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ মন্তব্য করেন।

এসময় বক্তারা আরোও বলেন, গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ। সমাজের সু- বিচার ন্যায় ও সাম্য প্রতিষ্ঠায় এবং মানুষের মানবিক মর্যাদা সমুন্নত রাখতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

চট্রগ্রাম আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) এর আয়োজনে এবং কাপ্তাই তথ্য অফিস ও কাপ্তাই  উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে কাপ্তাই, রাজস্থলী এবং বিলাইছড়ি উপজেলার প্রিন্ট্র ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ, সরকারি কর্মকর্তা এবং কাপ্তাই উপজেলার সুশীল সমাজের নেতৃস্থানীয় প্রতিনিধিরা  অংশ নেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান তথ্য কর্মকর্তা মো. সাঈদ হাসান এতে সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা বাপ্পী চক্রবর্তী। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং। স্বাগত বক্তব্য দেন কাপ্তাই  সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন। সঞ্চালনা করেন চট্রগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের তথ্য কর্মকর্তা  জিএম সাইফুল ইসলাম।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, সময় টিভির কাপ্তাই প্রতিনিধি মাহফুজ আলম, বিলাইছড়ি প্রেসক্লাবের অর্থ সম্পাদক অসীম চাকমা, রাজস্থলী উপজেলা বেতার ও আমাদের দেশের প্রতিনিধি হাবিবুল্লাহ মেজবাহ, রাজস্থলী উপজেলা ইনকিলাব প্রতিনিধি মো: আইয়ুব চৌধুরী, রাজস্থলী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই মহিলা আ’লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

কাপ্তাই দুটি অজগর সাপ অবমুক্ত

রামগড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ উৎসব

বেতবুনিয়ায় মোটরসাইকেল পিকাপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ- নিহত- ১, শিশুসহ আহত -৩

বিলাইছড়ি UNCC সদস্যদের অংশগ্রহণে পারস্পরিক শিখন সফর অনুষ্ঠিত 

১১ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট

আমতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির নেতৃত্বে কামাল হোসেন-রফিকুল ইসলাম 

পাহাড় জুড়ে আলোর উৎসব: প্রবারণা পূর্ণিমায় রঙিন ফানুসে মুখরিত হবে আকাশ

খালেদা জিয়া’র মৃত্যুতে রাঙামাটি জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: