মঙ্গলবার , ৩০ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিএনপি-আওয়ামী লীগের পাল্টা কর্মসূচিতে জুরাছড়িতে ১৪৪ ধারা জারি

প্রতিবেদক
সুমন্ত চাকমা, জুরাছড়ি, রাঙামাটি
আগস্ট ৩০, ২০২২ ৪:৫৬ অপরাহ্ণ

 

জুরাছড়ি উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অবহিত পত্র দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিতেন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত অবহিত পত্রে জানানো হয়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন ভাড়া এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুরাছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রোববার (৩১ আগস্ট) সকালে বিক্ষোভ সমাবেশ করবে।

অপরদিকে একইদিনে একইস্থানে ক্ষমতাসীন দল উপজেলা ছাত্র লীগ ও যুবলীগের উদ্যোগে ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও বিএনপি নেতা তারেক জিয়ার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করবে ।

পত্রে আরও জানানো হয়, একই সময়ে দেশের দুটি বৃহত্তর রাজনৈতিক দলের সমাবেশের কারণে উপজেলার স্বাভাবিক শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

যে কারণে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উপজেলায় ১৪৪ ধারা জারির নির্দেশনা দেওয়া হয়। ওইদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা সদর এবং এর আশেপাশের এলাকায় সকল প্রকার মিছিল-মিটিং, সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি চার বা তার ততোধিক ব্যক্তি একত্রে চলাচল এবং আইন, শৃঙ্খলা পরিপন্থী সব অবৈধ কার্যক্রম নিষিদ্ধ থাকবে। ১৮৯৮সালের ফৌজধারী কার্যবিধি অনুসারে ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে পত্রে উল্লেখ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ে কন্যা শিশুদের নিরাপত্তা ও নির্বিঘ্নে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে হবে: নীতি চাকমা

কাপ্তাইয়ের সাবেক মেম্বার ও প্রবীন সমাজসেবক সৈয়দ সিরাজুল মুন্সীর ইন্তেকাল

বিলাইছড়িতে কৃষকের বাগান বাড়ি পুড়ে ছাই 

কাপ্তাইয়ের ওয়াগ্গা পাগলী পাড়া ” ফুকির মুরং” ঝর্না ভ্রমন পিপাসুদের আর্কষণে পরিণত হয়েছে 

রাঙামাটি জেলায় চন্দ্রঘোনা থানা আবারও শ্রেষ্ঠ নির্বাচিত

পাহাড়ে আজও শান্তি অধরা: সংঘাত ও সহিংসতা থামবে কবে?

মারমা সংস্কৃতির উন্নয়নে সবার আন্তরিক সহযোগিতার আহবান

কাপ্তাইয়ে পাহাড়ী ক্রিক লেকে মৎস্য চাষে লাভবান মৎস্যচাষী

রাজস্থলীতে আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

কাপ্তাইয়ে পলাতক আসামী গ্রেফতার 

error: Content is protected !!
%d bloggers like this: