বুধবার , ২২ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মেদাকচ্ছপিয়ায় টহল টিমের মোটরসাইকেলকে পেছন থেকে বাসের ধাক্কা, আহত-৩

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
অক্টোবর ২২, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে টহলরত অবস্থায় দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বনপ্রহরীসহ ৩ জন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৎমধ্যে বন প্রহরী আরমানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ রাশিক আহসান।

২২ অক্টোবর ( বুধবার)  ভোর ৪ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী হাইস্কুলের সামনে ঘটে এ দুর্ঘটনা।

মালুমঘাট হাইওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, এদিন ভোর ৪ টার দিকে মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে টহলরত টিমের সদস্যরা মোটরসাইকেল নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের খুটাখালী হাই স্কুল এলাকায় পৌঁছলে কক্সবাজারমুখী দ্রুতগামী মারছা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রে-ব-১৫-৮৮৬১) মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা দেয়। একপর্যায়ে মোটরসাইকেল আরোহী তিনজন ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

আহতরা হলেন-মেদাকচ্ছপিয়া বিটের বনপ্রহরী,চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার বসুয়া গ্রামের মাহবুব আলমের পুত্র মোঃ আরমান হোসেন (২৮), মেদাকচ্ছপিয়া সিপিজি দলের সদস্য চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর মেদাকচ্ছপিয়া গ্রামের মৃত আবুল কালামের পুত্র আবুল কাসেম (৪৪) ও মধ্য মেদাকচ্ছপিয়া গ্রামের মৃত কবির আহমদের পুত্র হেডম্যান মকতুল হোসেন (৫০)।

তাদেরকে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তৎমধ্যে বনপ্রহরী আরমানের অবস্থায় সংকটাপন্ন হওয়ায় তাকে চমেকে নেয়া হয়েছে।

খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের একটি টিম দুর্ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেন। তবে চালক-হেলপার পলাতক রয়েছে বলে জানা গেছে।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন পাহারাদলের সদস্যদের বহনকারীে মোটর সাইকেলকে পেছন থেকে বাসটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেছি, বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক- হেলপার পলাতক এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৭ সদস্য বিশিষ্ট কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন

খাগড়াছড়ির পানছড়ি বাজারে আগুনে পুড়েছে ৪ ব্যবসা প্রতিষ্ঠান: কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাঙামাটিতে এইচএসসি, আলিম ও কারিগরিসহ মোট-১৪ কেন্দ্রে পরীক্ষার্থী ৬১০৮জন

জুরাছড়ির সীমান্তবর্তী পুন্নমনিছড়ায় স্কুল নির্মাণ কাপ্তাই ৪১ বিজিবির

মানিকছড়িতে হাত ধোয়া দিবস পালন

রাঙামাটির লংগদুতে ট্রাক উল্টে হেলপার নিহত

‎নারীদের শুধু মা-বোন নয়, মানুষ হিসেবে গণ্য করতে হবে: বাঞ্ছিতা চাকমা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগ প্রত্যাহারের দাবিতে বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল

রাঙামাটিতে হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

খাগড়াছড়ি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

error: Content is protected !!
%d bloggers like this: