সোমবার , ১৮ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

পাহাড়ে আদিবাসী জনগোষ্ঠীর বিবাহ সনদ প্রদানের আনুষ্ঠানিকতা শুরু

প্রতিবেদক
হিমেল চাকমা, রাঙামাটি
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ২:৩৭ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে বিবাহ সনদ প্রদান আনুষ্ঠানিক ভাবে প্রচলন শুরু করা হয়েছে।

সোমবার সকালে রাঙামাটি শহরের রাজবাড়ির সাবারাং রেস্টুরেন্টে এক অনুষ্ঠানে এ বিবাহ সনদ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন চাকমা সার্কেল চীফ রাজা দেবাশীষ রায়।

দীর্ঘ নয় বছর গবেষণা ও সকল জনগোষ্ঠীর নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এ সনদ প্রদানে আদিবাসী জনগোষ্ঠী ঐকমত হয়। বাংলাদেশ নারী প্রগতি সংঘ, প্রোগ্রেসিভ, সিএইচটি উইমেন্স এক্টিভিস্ট ফোরাম এ গবেষণার কাজটি করে।

বিবাহ সনদ প্রদান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চাকমা সার্কেল চীফ রাজা দেবাশীষ রায় বলেন, বিদেশ গমন, নারী পুরুষ উভয়ই নিপীড়ন কমবে। পাশাপাশি সমাজের বিবাহ নিয়ে সৃষ্ট বিভিন্ন সমস্যা সমাধান হবে। তবে এটি বাধ্যতা মুলক নয়। কেউ প্রয়োজন মনে করলে এ সনদ গ্রহণ করতে পারবে।

সিএইচটি উইমেন্স এক্টিভিস্ট ফোরামের সভাপতি টুকু তালুকদারের সভাপতিত্বে সনদ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে সদস্য সাধুরাম ত্রিপুরা, রাঙামাটি জেলা পরিষদের সদস্য প্রিয়নন্দ চাকমা, শিক্ষাবিদ নিরূপা দেওয়ান। বিবাহ সনদ প্রদান অনুষ্ঠানে তিন দম্পতিকে বিবাহ সনদ প্রদান করা হয়।

প্রসঙ্গত পাহাড়ে আদিবাসী বিবাহে লিখিত কোন দলিল না থাকায় বিদেশ গমণের পর বিদেশে অবস্থানকালে বিভিন্ন সমস্যার মুখে পড়েন। এছাড়াও দলিল না থাকায় বিবাহ নিয়ে সমাজে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। বিবাহ সনদ চালু করা হলে এ সমস্যা সৃষ্টি হবে না।  হেডম্যান (মৌজাপ্রধান), রাজা এ বিবাহ সনদ প্রদান করবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়ির বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেছে কারিতাস ও আশিকা

মগবানে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী  

বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র আবদুর রহমানের জীবন গেল সড়ক দুর্ঘটনায়

জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই কৃষকলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল 

পাহাড় নিয়ে ষড়যন্ত্র বন্ধে খাগড়াছড়িতে পিসিসিপি’র লিফলেট বিতরণ

নানিয়ারচরের প্রতিটি দোকানে বালু ও পানি রাখা বাধ্যতামূলক

মহালছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা: জেলায় শ্রেষ্ঠ অহিদ উল্লাহ্

মারমা জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন

জুরাছড়িতে পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহন

লালমনিরহাটে ‘সুপার ফুড’ কিনোয়া চাষে সাফল্য

error: Content is protected !!
%d bloggers like this: