সোমবার , ১০ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে বজ্রপাতে বৃদ্ধ আহত, ঘর পুড়ে ছাই 

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
অক্টোবর ১০, ২০২২ ১০:১৩ অপরাহ্ণ

 

বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের গোলাছড়ি এলাকায় দেবাকালা চাকমা নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধা বজ্রপাতে আহত হয়েছে এতে বৃদ্ধার বসত বাড়ি বজ্রপাতের আঘাতে পুড়ে ছাই হয়ে গেছে।

৯ অক্টোবর রবিবার গভীর রাতে এই বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় বৃদ্ধ ঘরে স্ত্রী কাঞ্চনা দেবী চাকমা সহ ঘুমিয়ে ছিলেন । হঠাৎ বিকট শব্দের পর ঘরে আগুন ধরে যায়। মুহূর্তে চারদিকে ধাউ ধাউ করে জ্বলন্ত আগুন থেকে বাঁচতে পরনের কাপড় নিয়ে দৌড়ে বের হতে গিয়ে বৃদ্ধা দেবাকালা চাকমার শরীরের তিনটি স্থানে পুড়ে যায়। পরে দুজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন তার আগেই দেবাকালা চাকমার সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায় তখন গুড়ি গুড়ি বৃষ্টির সাথে ঘন ঘন বজ্রপাত হচ্ছিল ।

স্থানীয় চিকিৎসক কিরণ চাকমার নিকট চিকিৎসা চলছে আহত দেবাকালা চাকমার। বৃদ্ধ জানান আগুনে হলুদ ও সবজি বিক্রির নগদ ৮০ হাজার টাকাসহ প্রয়োজনীয় সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটির একমাত্র ঘরটি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেয়।

পরে স্থানীয় জীবন চাকমাসহ কিছু যুবক এগিয়ে এসে পুড়ে যাওয়া টিন দিয়ে একটি একচালা ঘর তৈরি করে দেয় তাদের। স্থানীয়দের দাবী বজ্রপাতের ফলে আগুন লেগেছে ।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার এই ঘটনায় দুঃখ প্রকাশ করে পরিবারটির পাশে দাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে নবাগত ও বিদায়ী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সংবর্ধনা

অন্ধকারে বন্দি রাজস্থলীর চুশাক পাড়া: বিদ্যুৎ-নেটওয়ার্কহীন গ্রামে থমকে আছে জীবন

জুরাছড়িতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত

মানিকছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির মৃত্যু ফান্ড থেকে অনুদান প্রদান

গণমাধ্যম সংস্কার কমিশনে ‘আদিবাসী’ শব্দের ব্যবহারের প্রতিবাদ পিসিসিপি’র

রাবিপ্রবিতে একুশে ফেব্রুয়ারী, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাঙ্গালহালিয়াতে শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বাঙ্গাল হালিয়ায় মহা সংঘদান অনুষ্ঠিত

লামায় গরু ভাগাভাগি নিয়ে সৎ ভাইয়ের হাতে বড় বোন খুন

শব্দদূষণ রোধে বান্দরবানে মোবাইল কোর্টের অভিযান

error: Content is protected !!
%d bloggers like this: