বুধবার , ২৫ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কক্সবাজারের বন্যপ্রাণী দ্বারা ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষ রোপণ

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুন ২৫, ২০২৫ ১০:২৪ অপরাহ্ণ

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় চকরিয়া উপজেলায় বন্যপ্রাণী দ্বারা ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ ও বৃক্ষ রোপণ অভিযান কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার সকালে চকরিয়া উপজেলা পরিষদের হলরুম মোহনা মিলনায়তনে বন্যপ্রাণী দ্বারা ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারি অনুদানের এসব চেক বিতরণ করা হয়।

উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো: মেহরাজ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো: মেহরাজ উদ্দিন বলেন, কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন চকরিয়া উপজেলায় বন্যপ্রাণী দ্বারা ক্ষতিগ্রস্ত ১৩ জন ব্যক্তিকে মোট ৬ লক্ষ ৫শত টাকার সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়াও জাতীয় বৃক্ষ রোপণ অভিযানের অংশ বিশেষ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত ছাত্র-ছাত্রীদের মাঝে বনবিভাগের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব

 কাপ্তাইয়ে ঝুঁকিতে বসবাস করছে  শত শত পরিবার

বিলাইছড়িতে রুপকুমার কার্বারীর প্রচেষ্টায় নির্মান হলো বিশ্রামাগার

বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক সম্প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

বিলাইছড়িতে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা

কাপ্তাইয়ে সেরা চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়

সিসি ক্যামেরার আওতায় আসছে বাঘাইছড়ি ভূমি অফিস ও বাজার

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ

খাগড়াছড়িতে এক ঘন্টার প্রতীকী ইউপি চেয়ারম্যান হলেন কিশোরী পার্বতী ত্রিপুরা

কাপ্তাই হ্রদের নৌপথ খননকাজে সমন্বয়হীনতার অভিযোগ

error: Content is protected !!
%d bloggers like this: