শুক্রবার , ২০ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শারদীয় দুর্গাপূজায় লংগদু জোনের আর্থিক সহায়তা

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
অক্টোবর ২০, ২০২৩ ৩:২৭ অপরাহ্ণ

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় রাঙামাটির লংগদুতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লংগদু জোন (তেজস্বী বীর) কর্তৃক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ‘ধর্ম যার যার উৎসব সবার’ সাম্প্রদায়িক সম্প্রীতির এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী তথা লংগদু জোন তার দায়িত্বপূর্ণ এলাকার পাহাড়ী জনপদে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতির বন্ধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে লংগদু জোন (তেজস্বী বীর) কর্তৃক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাইনীমূখ আর্মি ক্যাম্পে জোনের দায়িত্বপূর্ণ এলাকার মাইনীমুখ ইউপির মন্দির টিলার শ্রী শ্রী হরি মন্দির, তিনটিলা এলাকার শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দির, জালিয়াপাড়ার শ্রী শ্রী শিব মন্দির ও বাঘাইছড়ি উপজেলা দূরছড়ি এলাকার শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এছাড়াও নির্বিঘ্নে ধর্মীয় মহোৎসব পালনের স্বার্থে এবং সুষ্ঠুভাবে পূজা-অর্চনা পরিচালনার লক্ষ্যে অত্র জোন কর্তৃক সামগ্রিকভাবে নিরাপত্তা প্রদান করা হবে বলে জানিয়েছে লংগদু জোন।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং যেকোনো প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া (পিএসসি)। এসময় জোনের উপ অধিনায়ক মেজর রিফাতুজ্জাকের, বিভিন্ন পদবীর অফিসারবৃন্দ সহ পূজামণ্ডপ ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জসিমের অকাল মৃত্যু

সংবিধান সংস্কারের এখনকার জনমত দীর্ঘস্হায়ী না হলে জনআকাংখা প্রতিফলিত না হওয়ার শংকা

সম্প্রীতির বন্ধনে আমরা ঐক্যবদ্ধ হই-মাটিরাঙায় সম্প্রীতি সভায় উপদেষ্টা সুপ্রদীপ চাকমার আহ্বান

জনগণের জানমালের ক্ষতি হলে ব্যবস্থা- প্রতিমন্ত্রী মীর হেলাল

খাগড়াছড়িতে জ্বালানী তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন

সাজেকে বৈসু উৎসবে সম্প্রীতির বার্তা দিল সেনাবাহিনী

চন্দ্রঘোনা মিশন এলাকায় শ্রীশ্রীগিরি গোবর্ধন পুজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে খাদ্য বান্ধব কর্মসূচী ২য় পর্যায় এর উদ্বোধন

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদকের বাসায় দুর্বৃত্তদের তান্ডবলীলা

কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত 

error: Content is protected !!
%d bloggers like this: