শনিবার , ১৭ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১৭, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ

 

কাপ্তাই থানা পুলিশের অভিযানে ৫শত গ্রাম গাঁজা সহ একজনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত ৯টায় উপজেলার কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনী থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামীর নাম মোঃ শামসুল হক (৫৯)। সে কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনীর মৃত নাসির উদ্দীনের ছেলে বলে জানান কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন।

কাপ্তাই থানা সূত্রে জানা যায়, থানার ওসি মোঃ জসীম উদ্দীন এর দিক-নির্দেশনায় থানার এএসআই রাসেল মোল্লার নেতৃত্বে সঙ্গীয় এসআই মোঃ আবু তাহের, মোঃ আল আমিন, আশরাফ উদ্দিন, এএসআই মোঃ মামুনুর রশিদ, লিটন মিয়া এবং পুলিশ সদস্যরা গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাত ৯টার দিকে আসামী শামসুল হক’কে ৫শত গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী এসব গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে রেখেছিল বলে জানিয়েছে পুলিশ।

কাপ্তাই থানার ওসি (তদন্ত) মোঃ আকতার হোসেন জানান, আসামীকে শনিবার সকালে রাঙামাটি জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: