শনিবার , ১৮ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ২০০ মানুষ

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
অক্টোবর ১৮, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী আলহাজ্ব সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনে শুরু হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি মেডিকেল ক্যাম্প। এতে ২ শতাধিক মানুষের চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

শনিবার (১৮ অক্টোবর) সকালে এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন চকরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এসএম মনজুর।

ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম জুলকার নাইনের সৌজন্যে ও স্থনীয় যুব নেতাদের
সহায়তায় এই চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র ও সেবাদান করা হয়। এছাড়া বেশ কজন চোখে ছানি পড়া রোগীকে অপারেশনের জন্য বাছাই করেন চিকিৎসক দল।

এসময় খুটাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক ছৈয়দ আলম, যুবনেতা মোঃ কায়েস, মোঃ আরফাত, রুহুল কুদ্দুস দুখু মিয়া, মোঃ ইছমাইল, মোঃ রায়হান, ছাত্রদল সদস্য সচিব জিয়া উদ্দিন, মোঃ আলমগীর, ইমন, নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

চকরিয়া চক্ষু হাসপাতালের ডা. এম সাইমুম হোছাইন জর্জ, ইউনিসিয়ার কক্সবাজার হেলথ সেন্টারের মেডিকেল অফিসার ডা. সাজেদ মোনাওয়ার সাইমুনসহ সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ও হাসপাতালের কর্মচারীদের একটি দল বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে সেবাদান করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বক্সার সুর কৃষ্ণ চাকমাকে সংবর্ধনা দিল রাঙামাটি জেলা প্রশাসন

আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটসের আয়োজন / কাউখালীর ১৩ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে ডিগনিটি কিট বিতরণ

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল্লাহ আল মামুন এর উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 

রাঙামাটি বিএনপির সভাপতি হলেন দীপন সম্পাদক মামুন

টিকা নিতে কাপ্তাই তথ্য অফিসের সড়ক প্রচার

কাপ্তাই বিজিবির অভিযানে বিলাইছড়ি থেকে পরিত্যক্ত বন্দুক উদ্ধার

বিলাইছড়িতে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা ইব্রাহিম নিহত

খাগড়াছড়িতে স্যানিটেশন মাস উদ্বোধন করলেন মংসুইপ্রু চৌধুরী

কাপ্তাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছেন ১১শত ৮৪ জন, প্রথমদিনে অনুপস্থিত ১০

দীঘিনালায় মেডিকেল ক্যাম্পেইন করেছে সেনাবাহিনী

error: Content is protected !!
%d bloggers like this: