রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বান্দরবানে সিএইচটি সম্প্রীতি জোট’র সচেতনমুলক সম্প্রীতির লিফলেট বিতরণ

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি
ডিসেম্বর ৭, ২০২৫ ৫:১০ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে সিএইচটি সম্প্রীতি জোট আজ ৭ ডিসেম্বর বান্দরবান সাঙ্গু উচ্চ বিদ্যালয় ও তার আশেপাশে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক, মুখপাত্র পাইশিখই মারমা, কেন্দ্রীয় সদস্য শাহীন আলম, চট্টগ্রাম মহানগরের সংগঠক অং সি হ্লা মারমা এবং সংগঠনের অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ। তাঁরা শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে লিফলেট তুলে দিয়ে পার্বত্য চট্টগ্রামে শান্তি, সহাবস্থান ও বৈষম্যমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

লিফলেটে পার্বত্য অঞ্চলের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, ভূমি সমস্যার ন্যায়সংগত সমাধান, চাঁদাবাজি ও সহিংসতা বন্ধ, বৈষম্যহীন সহাবস্থান এবং সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করার দাবিসহ দীর্ঘমেয়াদি শান্তির জন্য গুরুত্বপূর্ণ বার্তা যুক্ত করা হয়েছে।

ইঞ্জি. থোয়াই চিং মং শাক বলেন, “পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে সব শ্রেণি-পেশার মানুষকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধে একত্রিত হতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে বিভেদ, সহিংসতা ও উসকানিমূলক রাজনীতি থেকে দূরে রেখে উন্নয়ন ও নিরাপত্তার পথে এগিয়ে যেতে হবে।”

এছাড়া তিনি ঘোষণা করেন যে, আগামী এক মাস ধরে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি-এই তিন জেলায় ধারাবাহিকভাবে লিফলেট বিতরণ ক্যাম্পেইন পরিচালিত হবে।

দিনব্যাপী লিফলেট বিতরণ কার্যক্রমে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া দেখা যায় এবং তারা শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনে ইসরাইলী সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ সমাবেশ

কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ

বিশ্ব পর্যটক দিবস উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কৃষক বাচ্চুর সেচপাম্পের স্বপ্ন পূরণ করলেন কাপ্তাই ইউএনও

কাপ্তাইয়ে স্কাউটস এর বি.পি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

থানচির বলি বাজারে আগুনে পুড়ল ৫৩ দোকান

মহালছড়িতে পানিবন্দি পরিবারের মাঝে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

চন্দ্রঘোনা পুলিশের অভিযানে দেশীয় তৈরী চোলাইমদসহ সিএনজি জব্দ

নানিয়ারচরে মিনা দিবস উদযাপন

ফুল বিষুতে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ফুল ভাসালো তনচংগ্যা সম্প্রদায়

error: Content is protected !!
%d bloggers like this: