বুধবার , ২৬ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

তর সইছে না রাঙামাটি জেলা পরিষদের নেমপ্লেট পরিবর্তনে !

প্রতিবেদক
মেহেদী হাসান সোহাগ, রাঙামাটি।
আগস্ট ২৬, ২০২৬ ৯:২০ পূর্বাহ্ণ

নতুন চেয়ারম্যান নতুন সদস্য নতুন করে সাজানো হয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। কিন্তু নতুন পরিষদের কার্যক্রম শুরুর পরপরই কয়েকটি নেমপ্লেটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তৈরি হয়েছে ভিন্নধর্মী আলোচনা।আগের সদস্যদের স্থায়ী নেমপ্লেটের ওপর সাদা কাগজে নতুন সদস্যের নাম লিখে লাগানোর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নানা মন্তব্য ও সমালোচনা।

গত ২০ আগস্ট সরকার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করে। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুকে। চেয়ারম্যানসহ মোট ১৫ সদস্যের এই পরিষদে বিভিন্ন সম্প্রদায় ও জেলার বিভিন্ন উপজেলা থেকে সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন পরিষদের সদস্যদের মধ্যে রয়েছেন শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বরণ চাকমা, উথোয়াইমং মার্মা, পাইচিং মং মার্মা, প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ণ দেব বর্মণ, মোহাম্মদ মামুনুর রশিদ, মো. তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাশ ও চন্দ্রা চাকমা।

নতুন পরিষদ গঠনের মাত্র কয়েক দিনের মধ্যেই ২৪ আগস্ট চেয়ারম্যান দীপন তালুকদার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্য দিয়ে নতুন পরিষদের কার্যক্রমও শুরু হয়।
আর এরই মধ্যে সামনে আসে আলোচিত সেই নেমপ্লেট গুলা

ছবিতে দেখা যায়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কয়েকটি স্থায়ী নেমপ্লেটের ওপর সাদা কাগজে নতুন সদস্যের নাম লিখে লাগিয়ে দেওয়া হয়েছে। দূর থেকে দেখলে মনে হচ্ছে, নতুন সদস্যের জন্য স্থায়ী নেমপ্লেট তৈরির আগেই যেন তড়িঘড়ি করে কাগজের নামফলক দিয়ে কাজ চালিয়ে নেওয়া হয়েছে।

ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা ধরনের মন্তব্য। কারও প্রশ্ন নতুন পরিষদ গঠনের পর একটি স্থায়ী নেমপ্লেট তৈরি করতে এতটা সময় লাগছে কেন? আবার কেউ রসিকতা করে বলছেন তর সইছে না কারো তাই নেমপ্লেটের ওপর তড়িঘড়ি করে নাম লিখে দেওয়া হয়েছে।

সচেতন নাগরিকরা বলছেন, নতুন পরিষদ দায়িত্ব নেওয়ার পর সাধারণ মানুষের প্রত্যাশাপরিষদের কার্যক্রমে যেমন থাকবে স্বচ্ছতা ও জবাবদিহি, তেমনি সরকারি দাপ্তরিক পরিবেশেও থাকবে শৃঙ্খলা ও পেশাদারিত্ব।একটি কাগজের নেমপ্লেট হয়তো খুব বড় কোনো বিষয় নয়। কিন্তু সরকারি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দরজায় এমন দৃশ্য যখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনার জন্ম দেয়, তখন প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক নতুন পরিষদের নতুন যাত্রা কি এমন তড়িঘড়ি দিয়েই শুরু?

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পিতার সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

বিশ্ব শিশু দিবস ঘিরে রাঙামাটিতে ইয়ুথ এর নানান আয়োজন

দীঘিনালায় বন্যা দুর্গতদের মাঝে পুলিশের খাদ্য বিতরণ

নির্বানপুর বন ভাবনা কেন্দ্রে ২৫ তম কঠিন চীবর দান সম্পন্ন

একাদশে ভর্তির ফল প্রকাশ

কাপ্তাই বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ 

কাপ্তাইয়ের বিএসপিআই’র অধ্যক্ষ ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচি ঘোষণা

বিলাইছড়িতে ধর্মীয় গুরুদের সঙ্গে মত বিনিময় করলেন ইউএনও হাসনাত জাহান

প্রধানমন্ত্রীই পাহাড়ের প্রত্যন্ত জনপদে আলো জ্বালানোর পথিকৃৎ -এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

জামাল উদ্দিন জামালের গল্পগ্রন্থ “স্মৃতির আড়ালে ক্রন্দন”- এর প্রকাশনা উৎসব

error: Content is protected !!
%d bloggers like this: