মঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মাটিরাঙ্গা জোনের আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৯:৫৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন কর্তৃক মাসিক আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো: কামরুল হাসান, পিএসসি।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০টার দিকে নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভায় মাটিরাঙ্গা জোন আওতাধীন এলাকায় শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান, পিএসসি’র সামনে মাটিরাঙ্গা জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন, জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান,স্বাস্থ্য কমপ্লেক্স, সন্ত্রাস নির্মূল ও শিক্ষা সহ নানান বিষয় তুলে ধরেন।

এসময় মাটিরাঙ্গা জোনের উপ অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন, পিএসসি, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো: আনিসুজ্জামান ডালিম, গুইমারা ৩৪ আনসার ব্যাটালিয়নের সহকারি পরিচালক মো: কাইয়ুম, মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: শরীফ, গুইমারা থানার অফিসার ইনচার্জ রাজীব কর, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর সহ নির্বাচিত জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, গনমাধ্যমকর্মী ও সামরিক বে-সামরিক বিভিন্ন পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ক্ষুদে বিজ্ঞানীদের নতুন উদ্ভাবনীতে মুগ্ধতা ছড়াল

ইউপিডিএফের চার নেতা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ

বাঘাইছড়িতে বজ্রপাতে কৃষক নিহত

বিলাইছড়িতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন 

কাপ্তাই হ্রদে অবৈধভাবে মৎস্য আহরণকালে জব্দকৃত নৌকা জাল নিলামে বিক্রয় 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজর থাকায় পার্বত্যঞ্চল এখন অপশক্তি ও অশান্তমুক্ত- প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

বাঘাইছড়িতে নিহত ইউপিডিএফ সদস্য নিপুণ চাকমার মরদেহ উদ্ধার 

ছাত্র অধিকার পরিষদ রাঙামাটি সরকারি কলেজে আহ্বায়ক কমিটি গঠিত 

বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: