রবিবার , ১১ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১১, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১২ হাজার ৫১৫ টাকা, জুয়া খেলার তাসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গতকাল শনিবার (১০ অক্টোবর) রাত ১১টার দিকে রাইখালী ইউনিয়ন এর  ডংনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে প্রায় ৫০ গজ দূরে মংনুচিং মারমার একটি মুদি দোকানে এ অভিযান চালানো হয়।

চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, , থানার উপপরিদর্শক (এসআই) দুর্জয় কুমারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৬ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার (১১ অক্টোবর) সকালে  তাঁদের পুলিশি পাহারায় রাঙামাটির আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের নারানগিরি গ্রামের এনামুল হক মেম্বার (৫২), ডংনালা গ্রামের সুইচাপ্রু মারমা (৪৫) ও মংনুচিং মারমা (৪৮) এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা এলাকার আনোয়ার (৫৫), জাফর (৪৩) ও রিপন (৩৫)।

অভিযানে একটি স্মার্টফোন, ছয়টি বাটন ফোন, তিনটি গ্যাস লাইট, দুই প্যাকেট তাস ও নগদ ১২ হাজার ৫১৫ টাকা উদ্ধার করা হয় বলে ওসি জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় শিশু দিবসে রাঙামাটি জেলা পরিষদের নানা আয়োজন

ইসরাইলি গণহত্যার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের বিক্ষোভ

বিজিবির অভিযানে রাঙামাটির সীমান্তে ভারতীয় নাগরিক আটক

ওয়াগ্গাছড়া চা বাগানের শ্রমিকদের মাঝে নতুন কাপড় বিতরণ 

বাঘাইছড়ি মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে লাকী কুপন বিজয়ীদের হাতে পুরষ্কার হস্তান্তর 

কাজুবাদাম ও কফি চাষে পাহাড়ের অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে – কৃষি মন্ত্রী

বন বিভাগের অভিযানে  রাইখালী থেকে বিপুল পরিমাণ গোলকাঠ উদ্ধার

চকরিয়া জমজম হাসপাতাল পিএলসি’র সকল বিবাদ অবসান

রামগড়ে আগুনে পুড়লো ৬টি ব্যবসা প্রতিষ্ঠান

মুবাছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন ও ঘোষণা

error: Content is protected !!
%d bloggers like this: