শনিবার , ২৪ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বড়দিন উপলক্ষে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান পল্লী বর্ণিল সাজে সজ্জিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ২৪, ২০২২ ১০:৩৪ পূর্বাহ্ণ

 

খ্রীস্টিয়ান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে   বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে রাঙামাটির কাপ্তাই উপজেলার  চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল সংলগ্ন এলাকা। চন্দ্রঘোনা খ্রীস্টান পল্লী  এলাকা জুড়ে বড়দিনের উৎসবের আমেজ বইতে শুরু করেছে।

শুক্রবার(২৩ ডিসেম্বর)  সন্ধায় সরজমিনে গিয়ে দেখা যায়, বড় দিন উপলক্ষে চন্দ্রঘোনার ঐতিহ্যবাহী স্বাস্থ্য সেবার বাতিঘর নামে খ্যাত চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালটিকে অপরূপ আলোকসজ্জার মাধ্যমে বর্ণিলভাবে সাজানো হয়েছে। যেখানে হাসপাতাল প্রাঙ্গনটিকে বিভিন্ন রং এর আলোকসজ্জার মাধ্যমে আলোকিত করা হয়েছে। এইছাড়া মিশন এলাকার খ্রীস্টান পল্লীর প্রতিটি ঘরকে আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। চলছে পিঠা, পুলি, মিষ্টি, পায়েস তৈরী সহ নানারকম মুখরোচক খাবার তৈরীর আয়োজন।

আগামী ২৫ ডিসেম্বর( রবিবার)  শুভ বড়দিন উপলক্ষে চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ সংঘের উদ্যোগে মিশন হাসপাতাল সংলগ্ন চার্চে সকালে সমবেত প্রার্থনা, খ্রীস্ট সংগীত পরিবেশন এবং কেক কাটা সহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে বলে জানান চার্চের  সাধারণ সম্পাদক বিজয় মারমা ।

এদিকে শুভ বড়দিন উপলক্ষে হাসপাতালের মং স্টিফেন চৌধুরী স্টাফ ক্লাবে  খ্রীষ্টিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রাক বড়দিনের উপহার বিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এইছাড়া কুষ্ঠ আশ্রম ব্যাপ্টিস্ট চার্চের আয়োজনে ইতিমধ্যে প্রাক বড়দিন উৎসবও শেষ হয়েছে ।

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা জানান, বড়দিনকে ঘিরে ইতিমধ্যে চন্দ্রঘোনা মিশন এলাকাজুড়ে বিভিন্ন আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। এছাড়া আগামী ২৫ তারিখ বড়দিন উৎসব জমকালো আয়োজনে পালন করা হবে তিনি জানান।

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং জানান, প্রতিবারের ন্যয় এই বছরেও শুভ বড়দিনকে ঘিরে সম্পূর্ণ হাসপাতাল জুড়ে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি সকলকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানান।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে জামায়াতে ইসলামী’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ, উপকৃত ৬৭ পরিবার

বাঘাইছড়িতে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ সেমিনার অনুষ্ঠিত

কাপ্তাইয়ে খেলতে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে ৫ বছরের শিশুর মৃত্যু

পানছড়ি ফোর মার্ডার / বয়সের চেয়ে বাড়তি জনপ্রিয়তায় কাল হয়েছে জীবনে

জুরাছড়িতে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার পাশে বিজিবি কাপ্তাই ব্যাটালিয়ন

খাগড়াছড়িতে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১

খাগড়াছড়িতে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

পাহাড় নিয়ে ষড়যন্ত্র প্রতিরোধে বান্দরবানে লিফলেট বিতরণ পিসিসিপি’র

রাঙামাটি পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: