শনিবার , ২৪ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মানিকছড়িতে বিদ্যুৎ খুঁটির তারে জড়িয়ে মা-মেয়ের মৃত্যু

প্রতিবেদক
থোয়াই অংপ্রু মারমা, মানিকছড়ি, খাগড়াছড়ি
ডিসেম্বর ২৪, ২০২২ ১১:১২ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় বাড়ির পাশে জমি থেকে গরু আনতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে মা -মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

২৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড গচ্ছাবিল শাহানগর এলাকার মোঃ উমর ফারুকের স্ত্রী কুলছুম বেগম (৩২) ও মেয়ে ইশরাত জাহান কলি (৮) এর মৃত্যু হয়। পাশ্ববর্তী লোকজন খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মহি উদ্দিন তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।

খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ হাসপাতালে এসে নিহতদের সুরতহাল করে পরবর্তী আইনি কার্যক্রম শুরু করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইশরাত জাহান কলি(৮) পরিবারের ৩য় সন্তান এবং সে নূরানী ২য় শ্রেনীতে পড়ত। সন্ধ্যায় জমিতে মাকে পরে থাকতে দেখে সে কাছে গিয়ে স্পর্শ করলে তাকেও বিদ্যুৎ পৃষ্ট করে। নিহত কুলছুম বেগম (৩২) পেশায় ছিলেন গৃহিণী।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাম্প্রদায়িক বরাদ্দে ক্ষোভ: সু-প্রদীপ চাকমার কুশপুত্তলিকা দাহ ও অবাঞ্ছিত ঘোষণা

খাগড়াছড়িতে জ্বালানী তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন

ঈদগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত

গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ

ভারী বর্ষণে মহালছড়িতে ভেসে উঠেছে অজ্ঞাত লাশ

মহান স্বাধীনতা দিবসে “সেফ হার্ট রাংগামাটি” স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপন

কাপ্তাইয়ে কৃষকদের মাঝে ৯ হাজার আনারস চারা বিতরণ

পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে লংগদু বগাচত্বর পরিবার কল্যাণ কেন্দ্রটি

কর্পোরেট দুনিয়ায় প্রবেশের প্রস্তুতি: রাবিপ্রবিতে সিভি রাইটিং কর্মশালা

অনলাইনে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে চিৎমরমে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: