বুধবার , ২৬ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

পার্বত্য চট্টগ্রামে কিছু এনজিও আদিবাসী বিতর্কে গিয়ে বিভাজন সৃষ্টি করছে-সারোয়ার তুষার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ২৬, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রামে কিছু এনজিও আদিবাসী বিতর্কে গিয়ে বিভাজন সৃষ্টি করছে-বল অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির যুগ্ম আাহবায়ক সারোয়ার তুষার।

তিনি বলেন -পার্বত্য চট্টগ্রামে কিছু এনজিও আদিবাসী বিতর্কে গিয়ে বিভাজন সৃষ্টি করছে। আমরা কাউকে ছোট বা বড় করে দেখতে চাই না। সকলে যার যার আত্নমর্যদা ও অধিকার নিয়ে বাঁচবে।

আজ (বুধবার, ২৬ আগষ্ট) সন্ধ্যায় রাঙামাটি শহরের একটি রেস্তোরাঁয় এনসিপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।

সারোয়ার তুষার বলেন- ‘৭২ সাল থেকে এদেশে ফ্যাসিবাদি কাজ চলে আসছে। সবাইকে বাঙ্গালী হয়ে যাবে এটাকে এনসিপি সমর্থন করে না। এখানে জাতিসত্তা ও কালচার ধরে রাখতে হবে। আমরা সবাই বাংলাদেশী। আমরা কাউকে তার নিজ আত্নপরিচয় থেকে বাদ দিতে চাই না। বাংলাদেশী বানানোর নামে কারো জাতিস্বত্ত্বার ইতিহাস আমরা ভুলে যেতে পারি না। বাংলাদেশ বহু জাতি, ধর্ম ও বর্নের দেশ। স্ব স্ব জাতির স্বীকৃতি নিশ্চিত করতে হবে’।

সারোয়ার তুষার আরো বলেন- বিএনপি সরকার পাবত্য চট্টগ্রামের জনগণের সাথে প্রতারণা করেছে। পার্বত্য এলাকায় বিভাজন তৈরী করতে এখানের এমপিকে অসুস্থ্যতার অজুহাতে সরিয়ে দিয়ে বাহির থেকে এমপি এনে পার্বত্য মন্ত্রনালয়ের দায়িত্ব দেয়া হযেছে। এবার যাকে আবার মন্ত্রী বানানো হয়েছে উনাকেও নিজের মতো করে ব্যবহার করবে।

তিনি পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালকে প্রভাবশালী উল্লেখ করে বলেন- উনি এ মন্ত্রনালয়ের দায়িত্বে থাকলে কেউ কাজ করে শান্তি পাবে না। এনসিপি ক্ষমতায় গেলে পার্বত্য মন্ত্রনালয়ে তিনজন মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী দেয়া হবে বলে জানান।

এনসিপি রাঙামাটি জেলা কমিটির সদস্য সচিব মোঃ শোয়েবের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দিন সুজা, রাঙামাটি জেলার যুগ্ন আহবায়ক জাকির হোসেন চৌধুরী, প্রিয় চাকমা, শহিদুল ইসলাম, জুড়াছড়ি উপজেলার আহবায়ক মিশন চাকমা, লংগদু উপজেলার সদস্য সচিব এরিক চাকমা, শ্রমিক শক্তির সংগঠক আমির উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ সোলায়মান ও সংগঠক মোঃ শাহজাহান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ 

রাইখালী ডলুছড়ি হেডম্যানের মাতৃ বিয়োগ

খাগড়াছড়িতে মন্ডপে মন্ডপে বিষাদের সুর; মা দুর্গাকে বিসর্জন

অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবী ইউপিডএফের

রাঙামাটির প্রবীণ আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ মিয়া হুজুরের ইন্তেকাল

রাঙামাটিতে দুই পরিবারের মধ্যে জমি বিরোধ ঘিরে পালটাপালটি অভিযোগ

রামগড়ে বিজয় দিবসে জামায়াতে ইসলামি’র ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করলেন কাপ্তাই থানা

বিলাইছড়িতে এসএসসি পরীক্ষা সফলভাবে শুরু

বিএফইউজে’র নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র অনুমোদন

error: Content is protected !!
%d bloggers like this: